সৌদি আরবে ২১ হাজার ‘অ*বৈধ প্রবাসী’ গ্রে*প্তার
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৫ PM

সৌদি আরবে ২১ হাজার ‘অ*বৈধ প্রবাসী’ গ্রে*প্তার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০/০২/২০২৫ ০১:২৭:৫৭ AM

সৌদি আরবে ২১ হাজার ‘অ*বৈধ প্রবাসী’ গ্রে*প্তার

ছবি সংগৃহীত


সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ২১ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত এক সপ্তাহে দেশটির নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেপ্তার করেছে বলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।

রবিবার প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, গত ৩০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন এলাকায় অভিযান চালায়  সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে ২১ হাজার ৪৭৭ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৩ হাজার ৬৩৮ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ৬৬৩ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ১৭৬ জন রয়েছেন। গ্রেপ্তারদের মধ্য থেকে সাড়ে ৮ হাজার ৭৩৩ জন প্রবাসীকে ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার।  

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দেশটিতে বর্তমানে ৩৭ হাজার ১২০ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ৩৩ হাজার ৫৪৭ জন পুরুষ এবং ৩ হাজার ৫৭৩ জন নারী। এই প্রবাসীদের প্রত্যাবাসনের পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সৌদিতে ‘বিক্রি’ হওয়া হবিগঞ্জের রেহেনা ফিরছেন বৃহস্পতিবার
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৭ জন
মেসির বিদায়ের রাতে ৩-০ গোলের জয় আর্জেন্টিনার
ভূবি ছড়া দখলমুক্ত ও পরিষ্কার রাখার উদ্যোগ
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনের বি/রুদ্ধে অভিযান, জরিমানা ১.৫ লাখ
বিদেশে শ্রমিক পাঠাতে নতুন কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কর্মীদের মৃ/ত্যু বাড়ছে, ৯ মাসে দেশে এসেছে ৪ হাজার ৬০টি ম/রদেহ
দখলমুক্ত হচ্ছে শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ, নির্মাণ হবে মিনি স্টেডিয়াম
জেলা স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী