ইসমাইলি সম্প্র*দায়ের নতুন নেতা প্রিন্স রহিম
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৪ PM

ইসমাইলি সম্প্র*দায়ের নতুন নেতা প্রিন্স রহিম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০২/২০২৫ ০৫:৪১:১৩ AM

ইসমাইলি সম্প্র*দায়ের নতুন নেতা প্রিন্স রহিম

ফাইল ছবি


আধ্যাত্মিক নেতা প্রিন্স করিম আগা খানের উত্তরসূরি হিসেবে অভিষেক হলো তার ছেলে প্রিন্স রহিম আল হুসাইনি। বিশ্বের লাখ লাখ ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। এখন থেকে তিনি তার বাবা প্রিন্স করিম আগা খানের দায়িত্ব পালন করবেন।  এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ৮৮ বছর বয়সে প্রিন্স করিম আগা খানের মৃত্যু হয়।


মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পর্তুগালের লিসবনে অবস্থিত দিওয়ান অব দি ইসমাইলি ইমামাতে তার অভিষেক  অনুষ্ঠিত হয়। ইসমাইলি সম্প্রদায়ের নেতারা বিশ্বের ইসমাইলি সম্প্রদায়ের পক্ষ থেকে ৫০তম উত্তরাধিকারী ইমামের প্রতি আধ্যাত্মিক আনুগত্যের শপথ নেন। বিশ্বের ৩৫টিরও বেশি দেশে ইসমাইলি সম্প্রদায়ের সদস্যরা তাদের জামাতখানায় (সমাবেশের স্থান) সরাসরি সম্প্রচারের মাধ্যমে অনুষ্ঠানটি অনুসরণ করেন।

প্রিন্স রহিম আল হুসাইনি তার ভাষণে আখা খান তার প্রয়াত বাবার প্রিন্স করিম আখা খান ৪র্থকে শ্রদ্ধা জানান এবং তার পরিবারের সদস্যদের উপস্থিতি ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান।  তিনি পর্তুগাল ও মিসরের সরকারগুলোকেও তার বাবার অবদানকে স্বীকৃতি দেওয়ার এবং তার অন্ত্যেষ্টিক্রিয়া ও কবরস্থানের জন্য মর্যাদাপূর্ণ ব্যবস্থাপনা করার জন্য ধন্যবাদ জানান।

এটি ছিল আখা খান ৫ম এর জন্য আন্তর্জাতিক ইসমাইলি সম্প্রদায়ের কাছে প্রথম ভাষণ দেওয়ার সুযোগ। প্রিন্স রহিম আল হুসাইনি তার ভাষণের শুরুতে তিনি তার জীবনকে ইসমাইলি জামাতের আধ্যাত্মিক এবং ভৌত কল্যাণের জন্য নিবেদিত করার প্রতিশ্রুতি দেন।

এছাড়া তিনি ইসমাইলি মুসলিম বিশ্বাসের নীতিগুলি, দুনিয়া এবং আধ্যাত্মিক বিষয়ে সঠিক সমতা বজায় রাখার গুরুত্ব এবং ধর্মীয় অনুশীলনের নিয়মিত অনুশীলনের কথা বলেন।

আখা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের কাজের সঙ্গে দীর্ঘ সময় ধরে যুক্ত থাকার পর, প্রিন্স রহিম আখা খান স্থিতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখতে এবং পরিবর্তনের জন্য একটি সঠিক গতি নির্ধারণের প্রতিশ্রুতি দেন।

তিনি আরও প্রতিশ্রুতি দেন, তার বাবার মতো সরকার এবং অংশীদারদের সঙ্গে শান্তি, স্থিতিশীলতা এবং সুযোগের জন্য বন্ধুত্বপূর্ণ এবং গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে এবং তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সৌদিতে ‘বিক্রি’ হওয়া হবিগঞ্জের রেহেনা ফিরছেন বৃহস্পতিবার
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৭ জন
মেসির বিদায়ের রাতে ৩-০ গোলের জয় আর্জেন্টিনার
ভূবি ছড়া দখলমুক্ত ও পরিষ্কার রাখার উদ্যোগ
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনের বি/রুদ্ধে অভিযান, জরিমানা ১.৫ লাখ
বিদেশে শ্রমিক পাঠাতে নতুন কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কর্মীদের মৃ/ত্যু বাড়ছে, ৯ মাসে দেশে এসেছে ৪ হাজার ৬০টি ম/রদেহ
দখলমুক্ত হচ্ছে শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ, নির্মাণ হবে মিনি স্টেডিয়াম
জেলা স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী