ভা*রতের সঙ্গে জ্বা*লানি ও যু*দ্ধ সরঞ্জাম চুক্তির ঘোষণা ট্রা*ম্পের
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৫ PM

ভা*রতের সঙ্গে জ্বা*লানি ও যু*দ্ধ সরঞ্জাম চুক্তির ঘোষণা ট্রা*ম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪/০২/২০২৫ ০২:১৩:৩২ AM

ভা*রতের সঙ্গে জ্বা*লানি ও যু*দ্ধ সরঞ্জাম চুক্তির ঘোষণা ট্রা*ম্পের

ছবি সংগৃহীত


দুদিনের সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সাক্ষাতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও তেল ও গ্যাস আমদানি চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

সাক্ষাৎ শেষে ওয়াশিংটনে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘তারা আমাদের অনেক তেল ও গ্যাস কিনবে। তাদের এটি প্রয়োজন, আর আমাদের এটি আছে।’

মোদি বলেন, ‘ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমরা তেল ও গ্যাসের বাণিজ্যের ওপর গুরুত্ব দেব।’

পাশাপাশি পারমাণবিক শক্তির ক্ষেত্রে আরও বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি দেন তিনি।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভারতকে কয়েক মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি বাড়াবে এবং ভবিষ্যতে দিল্লিকে এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ করা হবে।

মোদি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ট্রাম্পের সঙ্গে আমরা তার প্রথম মেয়াদের চেয়েও দ্বিগুণ গতিতে কাজ করব।’’

মোদির এই দুই দিনের সফর এমন সময়ে হচ্ছে যখন ট্রাম্প নির্দেশ দিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের প্রতিদানমূলক শুল্কের মুখোমুখি হতে হবে—অর্থাৎ মার্কিন রপ্তানি পণ্যের ওপর যেসব দেশ ইতিমধ্যে শুল্ক আরোপ করেছে, যুক্তরাষ্ট্রও তাদের পণ্য আমদানির ক্ষেত্রে সমপরিমাণ শুল্ক আরোপ করবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সৌদিতে ‘বিক্রি’ হওয়া হবিগঞ্জের রেহেনা ফিরছেন বৃহস্পতিবার
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৭ জন
মেসির বিদায়ের রাতে ৩-০ গোলের জয় আর্জেন্টিনার
ভূবি ছড়া দখলমুক্ত ও পরিষ্কার রাখার উদ্যোগ
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনের বি/রুদ্ধে অভিযান, জরিমানা ১.৫ লাখ
বিদেশে শ্রমিক পাঠাতে নতুন কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কর্মীদের মৃ/ত্যু বাড়ছে, ৯ মাসে দেশে এসেছে ৪ হাজার ৬০টি ম/রদেহ
দখলমুক্ত হচ্ছে শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ, নির্মাণ হবে মিনি স্টেডিয়াম
জেলা স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী