৩৬৯ জন ফি*লি স্তি নি মুক্তি পাচ্ছে আজ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৪ PM

৩৬৯ জন ফি*লি স্তি নি মুক্তি পাচ্ছে আজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০২/২০২৫ ১১:৩৪:৫০ AM

 ৩৬৯ জন ফি*লি স্তি নি মুক্তি পাচ্ছে আজ

ছবি : সংগৃহীত


যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ৩ ইসরায়েলি জিম্মি মুক্তি দেওয়ার পরিবর্তে আজ আরও ৩৬৯ জন ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েলের সরকার। মুক্তির অপেক্ষায় থাকা ৩৬৯ জন কারাবন্দি ফিলিস্তিনির ৩৩৩ জনই গাজার বাসিন্দা।

হামাসের আল-কাসসাম ব্রিগেড ও প্যালেস্টিনিয়ান প্রিজনার্স মিডিয়া (ফিলিস্তিনি বন্দিদের সহায়তাকারী সংস্থা) অফিস থেকে দেয়া পৃথক বিবৃতিতে শনিবার (১৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানা গেছে।

এর আগে আরেক বিবৃতিতে আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেন, আল-কাসসাম ব্রিগেড সিদ্ধান্ত নিয়েছে, শনিবার আরও তিন ইসরাইলি বন্দির মুক্তি দেওয়া হবে। তারা হলেন- আলেকজান্ডার (সাশা) টারবানভ, সাগুই ডেকেল-চেন এবং ইয়াইর হর্ন।

এর আগে বৃহস্পতিবার হামাস নিশ্চিত করে যে, তারা স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বন্দি বিনিময় সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং নির্ধারিত সময়সীমা মেনে চলবে।

এদিকে গাজায় চলমান যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় হামাস এ পর্যন্ত ইসরাইলি কারাগারে বন্দি শত শত ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে ধারাবাহিকভাবে ২১ জন জিম্মির মুক্তি দিয়েছে। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরুর পর মূলত ১৬ জন ইসরাইলি ও পাঁচজন থাই বন্দি মুক্তি পেয়েছে। বিনিময়ে ইসরাইলের কারাগার থেকে মুক্তির স্বাদ পেয়েছেন ৫৬৬ জন ফিলিস্তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সৌদিতে ‘বিক্রি’ হওয়া হবিগঞ্জের রেহেনা ফিরছেন বৃহস্পতিবার
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৭ জন
মেসির বিদায়ের রাতে ৩-০ গোলের জয় আর্জেন্টিনার
ভূবি ছড়া দখলমুক্ত ও পরিষ্কার রাখার উদ্যোগ
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনের বি/রুদ্ধে অভিযান, জরিমানা ১.৫ লাখ
বিদেশে শ্রমিক পাঠাতে নতুন কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কর্মীদের মৃ/ত্যু বাড়ছে, ৯ মাসে দেশে এসেছে ৪ হাজার ৬০টি ম/রদেহ
দখলমুক্ত হচ্ছে শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ, নির্মাণ হবে মিনি স্টেডিয়াম
জেলা স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী