কঠিন পরীক্ষায় ভা র ত, ফের অ*বৈধ অভিবাসীদের নিয়ে আসছে মার্কিন বিমান
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৬ PM

কঠিন পরীক্ষায় ভা র ত, ফের অ*বৈধ অভিবাসীদের নিয়ে আসছে মার্কিন বিমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০২/২০২৫ ০৮:০২:৫৫ AM

কঠিন পরীক্ষায় ভা র ত, ফের অ*বৈধ অভিবাসীদের নিয়ে আসছে মার্কিন বিমান

ফাইল ছবি


যুক্তরাষ্ট্র থেকে ১১৯ অবৈধ ভারতীয় অভিবাসীকে বহনকারী আরেকটি বিমান ভারতে আসছে। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টায় বিমানটি পাঞ্জাবের অম্রিতসার বিমানবন্দরে অবতরণ করবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এছাড়া কাল রোববার আরেকটি বিমান ভারতে এসে নামবে। প্রতি সপ্তাহে এমন দুটি করে বিমান যুক্তরাষ্ট্র থেকে ভারতে আসবে। যতদিন পর্যন্ত একজন অবৈধ অভিবাসীও থাকবে; ততদিন এই ফ্লাইট অব্যাহত থাকবে।

গত ৫ ফেব্রুয়ারি ১০৪ অবৈধ অভিবাসীকে নিয়ে প্রথম বিমানটি ভারতে আসে। মার্কিন সামরিক বাহিনীর ওই বিমানে যেসব অভিবাসীকে ফেরত আনা হয়েছিল, তাদের হাত-পা শিকল দিয়ে বাঁধা ছিল। সাধারণত এমনটি করা হয় দাগী আসামিদের সঙ্গে।

ভারতের বিরোধী দলীয় নেতা পি চিদাম্বরম এক্সে এক পোস্টে লিখেছেন, আজকের ফ্লাইটটি ভারতের কূটনীতির একটি পরীক্ষা। তারা দেখতে চান, আবারও তাদের দেশের নাগকিরদের হাত-পা শিকলে বেঁধে পাঠানো হয় নাকি।

তিনি বলেছেন, “অবৈধ অভিবাসীদের ফেরত আনা যুক্তরাষ্ট্রের বিমান যেটি অম্রিতসার বিমানবন্দরে অবতরণ করবে, এটির ওপর সব নজর থাকবে। তাদের হাত ও পা কী রশি দিয়ে বাঁধা থাকবে? এটি ভারতীয় কূটনীতির জন্য একটি পরীক্ষা।”

গত ২০ জানুয়ারি শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ওইদিনই অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা দেন। এরপর দেশটিতে শুরু হয় ধরপাকড়। ভারত ছাড়াও অন্যান্য দেশের অভিবাসীদেরও একইভাবে ফেরত পাঠানো হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেহেতু ভারতের ভালো সম্পর্ক রয়েছে তাই তাদের দেশের নাগরিকদের প্রতি মার্কিনিদের এমন আচরণ সবাইকে অবাক করেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সৌদিতে ‘বিক্রি’ হওয়া হবিগঞ্জের রেহেনা ফিরছেন বৃহস্পতিবার
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৭ জন
মেসির বিদায়ের রাতে ৩-০ গোলের জয় আর্জেন্টিনার
ভূবি ছড়া দখলমুক্ত ও পরিষ্কার রাখার উদ্যোগ
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনের বি/রুদ্ধে অভিযান, জরিমানা ১.৫ লাখ
বিদেশে শ্রমিক পাঠাতে নতুন কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কর্মীদের মৃ/ত্যু বাড়ছে, ৯ মাসে দেশে এসেছে ৪ হাজার ৬০টি ম/রদেহ
দখলমুক্ত হচ্ছে শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ, নির্মাণ হবে মিনি স্টেডিয়াম
জেলা স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী