দক্ষিণ সুরমায় কাভার্ড ভ্যানের পিছনে অটোরিকশার সজোরে ধাক্কা, চালক আইসিইউতে
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় কাভার্ড ভ্যানের পিছনে অটোরিকশার সজোরে ধাক্কা, চালক আইসিইউতে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৯/২০২৩ ১১:৩১:০৮ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় কাভার্ড ভ্যানের পিছনে অটোরিকশার সজোরে ধাক্কা, চালক আইসিইউতে

ছবি: সংগৃহীত


দক্ষিণ সুরমায় কাভার্ড ভ্যানের পিছনে অটোরিকশার ধাক্কায় তিনজন আহত হয়েছেন। এর মধ্যে অটোচালকের অবস্থা আশঙ্কাজনক। তিনি হাসপাতালের আইসিইউতে আছেন। শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে দক্ষিণ সুরমার আলমপুরস্থ শিক্ষাবোর্ডের সামনে সিলেট-বিয়ানীবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মোগলাবাজার থানার এস.আই মুকুল আহমেদ বলেন- দুটি গাড়িই সিলেটের দিকে আসছিলো। সিএনজিচালিত অটোরিকশাটি আসছিলো বড়লেখা থেকে যাত্রী নিয়ে। বেলা ২টার দিকে আলমপুরস্থ শিক্ষাবোর্ডের সামনে এসে সামনে থাকা একটি কাভার্ড ভ্যানকে বেপরোয়া গতিতে ধাক্কা দেয়। এতে অটোচালকসহ ৩ হন আহত হন।

আহতরা হলেন- মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার আলী আকবরের ছেলে আলমগীর (৬৪), একই উপজেলার পাইকপাড়া গ্রামের পাখি মিয়ার ছেলে আবু হানিফ (৩০) ও বেলাগাঁওয়ের আবু মিয়ার ছেলে শামীম (২৭)। এর মধ্যে অটোচালক আলমগীরের অবস্থা আশঙ্কাজনক। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। 

এম সি