সুনামগঞ্জ হেল্পলাইনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

সুনামগঞ্জ হেল্পলাইনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ২২/০২/২০২৫ ০৬:৩৭:৩০ পূর্বাহ্ন

সুনামগঞ্জ হেল্পলাইনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের ধর্মপাশার বাদশাগঞ্জ ডিগ্রী কলেজে সুনামগঞ্জ হেল্পলাইনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ( ২২ ফেব্রুয়ারি ) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত  শিক্ষক, শিক্ষার্থী, আশপাশের মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ হেল্পলাইনের এডমিন আফজাল হোসেন ( ফজল), গ্রুপের মডারেটর তরিকুল ইসলাম, বাদশাগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদ সরকার, ডাক্তার মেহেদী হাসান, হীরা মানিক প্রমুখ। 

এডমিন সাব্বির আহমেদ বলেন, একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন। রক্তদানকে উৎসাহিত করতে এবং প্রয়োজনে সহজে রক্ত পাওয়ার জন্য প্রত্যেকের রক্তের গ্রুপ নির্ণয় করা অত্যন্ত জরুরি। নির্দিষ্ট সময় পর প্রত্যেক সুস্থ ব্যক্তির জন্য রক্তদান করা প্রয়োজন, আর এজন্য প্রয়োজন সঠিক রক্তের গ্রুপ নির্ণয়। এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা ও সাধারণ মানুষ তাদের রক্ত গ্রুপ জানতে পারবে এবং পাশাপাশি অনেকেই রক্তদানে উৎসাহিত হবে।’

জৈন্তাবার্তা / এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা