জগন্নাথপুরে বৃষ্টির জন্য হা*হাকার, মসজিদে মোনাজাত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

জগন্নাথপুরে বৃষ্টির জন্য হা*হাকার, মসজিদে মোনাজাত

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০২/২০২৫ ০৩:৪৭:১৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বৃষ্টির জন্য হা*হাকার, মসজিদে মোনাজাত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদে জুম্মার নামাজের পর মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী সামছুল ইসলাম এই মোনাজাত করেন।

স্থানীয় মুসল্লি মাসুম আহমদ বলেন, বৃষ্টির জন্য কৃষকদের মধ্যে হাহাকার চলছে। কারণ বোরো ফসলের জন্য বৃষ্টি খুবই জরুরি এই মুহুর্তে। অন্য বছর মেঘে-মাঘে দেখা হলেও এবার এখনও বৃষ্টির দেখা মিলেনি।

কুবাজপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী সামছুল ইসলাম বলেন, বৃষ্টি আল্লাহপাকের নিয়ামত। সেই মহান মালিকের নিকট আমরা বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করেছি।

জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ বলেন, বোরো ফসলের পাশাপাশি সবজির জন্যও বৃষ্টি খুবই উপকারী। চলমান সময়ে বৃষ্টি হলে ফসলের জন্য ভালো হবে। এবার জগন্নাথপুরে ২০ হাজার ৪শ হেক্টর জমিতে বোরো চাষাবাদ করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা