জগন্নাথপুরে ব*জ্রপাতে দিনমুজুরের মৃ ত্যু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

জগন্নাথপুরে ব*জ্রপাতে দিনমুজুরের মৃ ত্যু

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০২/২০২৫ ০৭:২৮:২৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ব*জ্রপাতে দিনমুজুরের মৃ ত্যু

ফাইল ছবি


সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে বজ্রপাতে নিজাম উদ্দীন নামে এক দিনমুজুরে মৃত্যু হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারী) বেলা ২টায় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের খামড়াখাই গ্রামের পাশে এঘটনা ঘটে। মৃত নিজাম উদ্দীন হবীগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পূর্ব বড় বাকৈর গ্রামের সাক্কর মিয়া ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার সকাল থেকে খামড়াখাই গ্রামের পাশে ছাতল বিলের পাড়ে কাজ করছিল নিজাম উদ্দীন । এ সময় হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য কয়ছর আহমদ জানান, আমাদের হাওরে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে দিনমুজুরের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমি সেখানে গিয়েছিলাম। জগন্নাথপুর থানা পুলিশ ও নবীগঞ্জ থানা পুলিশ সাথে আমার যোগাযোগ হয়েছে পরিবারের মতামতের ভিত্তিতে মৃত্যু ব্যক্তিকে দাপন করা হবে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন,খামড়াখাই গ্রামের হাওরে বজ্রপাতে নিজাম উদ্দীন নামে এক দিনমুজুরে মৃত্যু হয়েছে। আমাদের পুলিশ সেখানে গেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা