ধর্মপাশায় শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত ম*রদেহ উ দ্ধা র
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

ধর্মপাশায় শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত ম*রদেহ উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০২/২০২৫ ১১:৪৩:৪৮ পূর্বাহ্ন

ধর্মপাশায় শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত ম*রদেহ উ দ্ধা র

ফাইল ছবি


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় শ্বশুর বাড়ি থেকে সৌরভ মিয়া নামে এক জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ৯ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের লংকাপাথারিয়া গ্রামের পূর্বপাড়া থেকে সৌরভের মরদেহ উদ্ধার করে পুলিশ। সৌরভ একই ইউনিয়নের পাশর্^বর্তী নোয়াবন্দ গ্রামের সাজ্জাত মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাত মাস আগে সৌরভের সাথে লংকাপাথারিয়া গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা জাকির হোসেনের মেয়ে মাহিনূরের বিয়ে হয়। গত কিছুদিন ধরে মাহিনূর তার বাবার বাড়িতে অবস্থান করছিল। গত শনিবার রাতে সৌরভ তার শ্বশুর বাড়িতে যায়। এ সময় তার শ্বশুর শাশুড়ি বাড়িতে ছিল না। রাতে খাওয়া দাওয়ার পড়ে সৌরভ ও মাহিনূর দুজনই একই ঘরে শুয়ে পড়ে। ভোরে মাহিনূর ঘুম থেকে ওঠে দেখে সৌরভ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁছিয়ে ঝুলছে। এ সময় মাহিনূরের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়।

ধর্মপাশা থানার এসআই হাফিজুল ইসলাম বলেন, মত্যু নিয়ে কারও কোনো অভিযোগ নেই। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা