শান্তিগঞ্জ প্রেসক্লাব থেকে মো. আবু সঈদকে ব হি ষ্কা র
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রেসক্লাব থেকে মো. আবু সঈদকে ব হি ষ্কা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০২/২০২৫ ০৯:৩৫:০৫ পূর্বাহ্ন

শান্তিগঞ্জ প্রেসক্লাব থেকে মো. আবু সঈদকে ব হি ষ্কা র

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদকে প্রেসক্লাবের গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপ ও প্রেসক্লাবের স্বার্থসংশ্লিষ্ট বিরোধী এবং সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসক্লাব বিদ্বেষী কার্যক্রম সম্পাদন করায় সর্বসম্মতিক্রমে বহিষ্কার করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।

এদিকে প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদকে বহিষ্কার করায় কার্যনির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের সিদ্ধান্ত মোতাবেক সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সামিউল কবিরকে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ হাসান, সাংগঠনিক  সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান, তথ্য ও গবেষণা সম্পাদক মান্নার মিয়া, আইনবিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু খালেদ, সদস্য আবুল কালাম, আবিদ উদ্দিন, দিলিপ কুমার দাশ, ছালিক আহমদ, শাহনুর আহমেদ সুলতান, উসমান গণি, নাসির মিয়া, জাকির হোসেন, ইমরানুল হাসান প্রমুখ৷

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা