জগন্নাথপুরে বিএনপির কমিটিকে কেন্দ্র করে দুপক্ষের সং ঘ র্ষ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

জগন্নাথপুরে বিএনপির কমিটিকে কেন্দ্র করে দুপক্ষের সং ঘ র্ষ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০২/২০২৫ ০৪:০৯:২৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বিএনপির কমিটিকে কেন্দ্র করে দুপক্ষের সং ঘ র্ষ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা ও পৌর বিএনপির কমিটির ঘোষনার জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জগন্নাথপুর পৌর পয়েন্টে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে যুক্তরাজ্য বিএনপির এম কয়ছর আহমদ সমর্থিত উপজেলা বিএনপির নতুন কমিটির আহ্ববায়ক আবু হোরায়রা ছাদ মাস্টার নেতৃত্বে শহরে আনন্দ মিছিল বের হয়। এসময় পদ পদবী বঞ্চিত উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসনের সমর্থিত হিসেবে পরিচিত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান  চৌধুরী ও  বিএনপি নেতা আবিবুল বারী আয়হান গ্রুপের নেতাকর্মীদের সঙ্গে আবু হোরায়রা ছাদ মাস্টার গ্রুপের নেতাকর্মীদের মধ্যে  হাতাহাতির ঘটনা ঘটে।  এক পর্য়ায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় ৩ জন আহত হয়েছে।

আহতরা হলেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রাসেল বক্স, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, শ্রমিকদল নেতা শফিকুল ইসলাম খেজর।  আহতরা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

উপজেলা বিএনপির আহ্ববায়ক আবু হোরায়রা ছাদ বলেন, আনন্দ মিছিল শেষে আমরা চলে আসে। এরপর কিছু নেতাকর্মী পৌর পয়েন্ট ছিলেন। এসময় পূর্ব পরিকল্পিত ভাবে লাঠিসোঠা নিয়ে পদ পদবী বঞ্চিত হামলা করে। এতে আমাদের তিনজন কর্মী আহত হন।

বিএনপির অপর পক্ষের লুৎফুর রহমান চৌধুরী জানান, তৃনমূল বিএনপির নেতাকর্মীদের দাবী উপেক্ষা করে অজনপ্রিয়দের নিয়ে একতরফা কমিটি দেওয়ায় ক্ষোভ বিরাজ করছে নেতাকর্মীদের মধ্যে। আনন্দ মিছিলের নামে ব্যঙ্গাত করায় হাতাহাতির ঘটনা ঘটেছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ  ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি এখন শান্ত।

প্রসঙ্গত. সুনামগঞ্জ জেলা বিএনপির সোমবার বিকেলে আবু হোরায়রা মাষ্টার কে আহব্বায়ক ও জামাল উদ্দিন কে প্রথম যুগ্ম আহ্ববায়ক করে  উপজেলা বিএনপির আংশিক কমিটি ঘোষনা করেন। একই সঙ্গে সালাউদ্দিন মিঠুকে আহ্ববায়ক ও এমএ মতিন কে প্রথম যুগ্ম আহ্ববায়ক করে পৌর বিএনপির ঘোষনা দেওয়া হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা