জগন্নাথপুরে একই দিনে মা রা গেলেন দুই বীর মুক্তিযো*দ্ধা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

জগন্নাথপুরে একই দিনে মা রা গেলেন দুই বীর মুক্তিযো*দ্ধা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০২/২০২৫ ০৭:১৫:১৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে একই দিনে মা রা গেলেন দুই বীর মুক্তিযো*দ্ধা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে একই দিনে দুইজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁরা হলেন, উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক (৮০) ও জগন্নাথপুর পৌরসভা হরিহরপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির (৭৫)।

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক গত রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাজার নামাজ আজ মঙ্গলবার তাঁর নিজ গ্রামে অনুষ্ঠিত হবে। এরআগে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হবে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ।

এদিকে, রোববার বিকেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।গতকাল সোমবার বিকেলে তাঁর নিজ বাড়িতে জগন্নাথপুর থানা-পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ।পরে জানাযার নামাজ শেষে তাঁকে দাফন করা হয়।মৃত্যুকালে স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা