শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ২য় স্থানে বিজয়ী আরিফ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ২য় স্থানে বিজয়ী আরিফ

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০২/২০২৫ ১০:৪৫:৩২ পূর্বাহ্ন

শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ২য় স্থানে বিজয়ী আরিফ

ছবি: নিজস্ব


৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় আঞ্চলিক পর্যায়ে ১ম স্থান বিজয়ের পর এবার জাতীয় পর্যায়ে ২য় স্থানে বিজয়ী হলেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্র শরীফ আহমদ।

এর আগে উপজেলায় ৯ ফেব্রুয়ারী, জেলায় ১৩ ফেব্রুয়ারী ও ২০ ফেব্রুয়ারী আঞ্চলিক পর্যায়ে গোলক নিক্ষেপে ২য় ও ৪শ মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করেছিলেন আরিফ। এবার সারাদেশের বিভাগীয় পর্যায়ে গত ২৩ ফেব্রুয়ারী আনুষ্ঠানিকভাবে ১শ মিটার দৌড়ে জাতীয় ভাবে প্রতিযোগিতা করে দ্বিতীয় পর্যায়ে বিজয়ী হয়েছেন আরিফ।

বিজয়ী শরীফ আহমদ জানান, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আঞ্চলিক পর্যায়ে ৪শ মিটার দৌড়েে প্রথম হওয়ার পর এবার ১শ মিটার দৌড়ে জাতীয় ভাবে প্রতিযোগিতা করে দ্বিতীয় স্থানে বিজয়ী হয়েছি। এই বিজয় আমার একার নয়। এই বিজয় আমার শিক্ষক। এ বিজয়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকদের প্রতি।

স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ তৌফিকুল ইসলাম তালুকদার বলেন, শরীফ আহমদ আমাদের স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে নিজ জেলা, বিভাগ ও অঞ্চল পর্যায়ে দৌড়ে বিজয়ী হয়ে এবার জাতীয় পর্যায়ে যে বিজয় অর্জন করলো তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে আমার বিদ্যালয়ের ছাত্ররা আরো ভালো করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

উল্লেখ্য, শরীফ আহমদ জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে। সে উপজেলার আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা