দীর্ঘ ১০ ঘণ্টা পর সুনামগঞ্জ-দিরাই সড়কে যান চলাচল স্বাভাবিক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

দীর্ঘ ১০ ঘণ্টা পর সুনামগঞ্জ-দিরাই সড়কে যান চলাচল স্বাভাবিক

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ২৮/০২/২০২৫ ১০:৫৭:৩১ পূর্বাহ্ন

দীর্ঘ ১০ ঘণ্টা পর সুনামগঞ্জ-দিরাই সড়কে যান চলাচল স্বাভাবিক

ছবি: নিজস্ব


সুনামগঞ্জ-দিরাই-সিলেট আঞ্চলিক সড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় থেকে এ সড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে সুনামগঞ্জ সদর উপজেলার কাঠরই ইউনিয়নের মদনপুর এলাকায় বেইলি সেতুর পাটাতন ভেঙে মালবাহী ট্রাক আটকা পড়ে। এ কারণে সুনামগঞ্জ-দিরাই-সিলেট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানায়, শুক্রবার ভোর সকালে একটি মাল বোঝাই ট্রাক সুনামগঞ্জ সদর থেকে দিরাই উপজেলার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল। পথেই ট্রাকটি মদনপুরের বেইলি সেতুতে উঠলে সেতুটির পাটাতন ভেঙে যায়। পরে সেতুর পাটাতন ভাঙ্গা স্থানে ট্রাকটি আটকে পড়ে। ফলে এই সেতুর দুই পাশের সড়কে শত শত যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রী ও যানবাহনের চালকদেরকে। 

মদনপুর গ্রামের স্থানীয় বাসিন্দা হাফিজ উদ্দিন বলেন, “এই ব্রিজটি দীর্ঘ দিন থেকেই জোড়াতালি দিয়ে চলছে। বহুবার অনেক গাড়ি দুর্ঘটনার কবলে পরতে হয়েছে। আমরা এই ব্রিজ হয়ে কোথাও গেলে নিজের ঝুঁকি নিয়ে যেতে হয়। আমরা চাই দ্রুত নতুন ব্রিজের কাজ সম্পন্ন হোক।”

কাঠরই এলাকার দোকানী হেলাল মিয়া বলেন, “এই ব্রিজে হেঁটে গেলেও ব্রিজটা ঝাঁকুনি খায়, আর বড় গাড়ি উঠলে তো মনের ভিতরে নানা ভয় কাজ করে। এভাবে চলাচল করতে থাকলে যেকোনো দিন বড় বিপদ হতে পারে। আজকে যানবাহনের জ্যামের কারণে সারাটা দিন ভোগান্তিতে কেটেছে।”

সুনামগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, “আমরা যতটুকু সম্ভব দ্রুততার সাথে ব্রিজের মেরামত কাজ শেষ করে যানবাহন চলাচল স্বাভাবিক করেছি, আর এই ব্রিজে ১০ টনের বেশি ওজন ওয়ালা যানবাহন চলাচল করতে পারবে না।”

জৈন্তাবার্তা/ এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা