হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৩/২০২৫ ০১:৫০:০১ পূর্বাহ্ন

হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

ফাইল ছবি


হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩ মার্চ) দলের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ কথা জানান। তিনি বলেন, রোববার সকালে চিকিৎসকদের পরামর্শে মির্জা ফখরুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি এখন সুস্থ আছেন, কেবিনে রাখা হয়েছে।

ইউনাটেড হাসপাতালের চিফ কার্ডিওলজি কনসালটেন্ট অধ্যাপক এনএএম মোমেনুজ্জামান তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন।

হাসপাতালে মির্জা ফখরুলের পাশে আছেন তার সহধর্মিনী রাহাত আরা বেগম ও তার ছোট মেয়ে মির্জা সাফারুহ। দলের নেতাকর্মী-সমর্থকদের হাসপাতালে ভিড় না করার জন্য অনুরোধ জানিয়েছেন তারা। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেলিফোনে মহাসচিবের সার্বক্ষনিক খোঁজ-খবর নিচ্ছেন।

হাসপাতালের চিকিৎসকরা জানান, বিএনপি মহাসচিবের সোডিয়াম লেভেল হ্রাস পেয়েছিল এবং তার বুকে কাশি জমাট বাধায় শ্বাস-প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। এসব সমস্যা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদরোগের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। এখন তিনি সুস্থ আছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা