হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৩/২০২৫ ০৩:৩৩:০০ পূর্বাহ্ন

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত


চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, হাসপাতাল থেকে দুপুর ১টার দিকে বাসায় এসেছেন মির্জা ফখরুল ইসলাম। বিকেলে কূটনীতিকদের সন্মানে বিএনপির ইফতার অনুষ্ঠানে তিনি থাকবেন।

এর আগে ৩ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল। তখন বলা হয়েছিল- সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে তিনি ধুলাবালির কারণে অসুস্থতা অনুভব করেন। পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা