বি এ ন পি র অ ভিযো গ কে ব্যক্তিগতভাবে নেয় অ*ন্তর্বর্তী সরকার: রি জ ভী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

বি এ ন পি র অ ভিযো গ কে ব্যক্তিগতভাবে নেয় অ*ন্তর্বর্তী সরকার: রি জ ভী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৩/২০২৫ ১২:৫৪:৪৪ অপরাহ্ন

বি এ ন পি র অ ভিযো গ কে ব্যক্তিগতভাবে নেয় অ*ন্তর্বর্তী সরকার: রি জ ভী

ছবি : সংগৃহীত


অন্তর্বর্তী সরকার বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নেয় বলে মন্তব্য করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী । কোনো কোনো ক্ষেত্রে কৌশলে প্রতিশোধও নেয়ার চেষ্টা করে বলেও অভিযোগ করেন তিনি।

সোমবার (১০ মার্চ) মাগুরাসহ দেশজুড়ে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে নয়াপল্টনে মহিলা দলের বিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

এ সময় রিজভী বলেন, এখন কোনো কন্যাশিশুর স্বাভাবিকভাবে ঘরে ফেরার নিশ্চয়তা নেই। বিভিন্ন মন্ত্রণালয়, ডিসি ও এসপি অফিসে ছাত্ররা নির্দেশনা দিচ্ছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা।

তিনি আরও জানান, ছাত্রদের কাজ ক্যাম্পাসে প্রতিবাদ জানানো, ডিসি-এসপি অফিসে তদবির-তদারকি নয়। ছাত্রদের কথামতো চললে, কি করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এমন প্রশ্ন রাখেন তিনি।

দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা