হানাহানি-খু নো খু নি করলে দেশের ১২টা তো বাজবেই: ফজলুল করীম
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

হানাহানি-খু নো খু নি করলে দেশের ১২টা তো বাজবেই: ফজলুল করীম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৩/২০২৫ ১১:১০:১৮ পূর্বাহ্ন

হানাহানি-খু নো খু নি করলে দেশের ১২টা তো বাজবেই: ফজলুল করীম

ছবি : সংগৃহীত


ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফজলুল করীম বলেছেন, ‘আমরা এমন দেশে বসবাস করি, যে দেশে দায়িত্ব (ক্ষমতা) পাওয়ার জন্য আমরা হানাহানি-খুনোখুনি করি, সে দেশের ১২টা তো বাজবেই। আমাদের আল্লাহকে ভয় করতে হবে। জনগণের শাসক না হয়ে সেবক হতে হবে এবং রমজানে সবাইকে সংযম অবলম্বন করতে হবে। তাহলেই লোভ কমবে, হানাহানি বন্ধ হবে, দেশে শান্তি প্রতিষ্ঠা হবে।’

আজ মঙ্গলবার ঝালকাঠি শহরের টিঅ্যান্ডটি রোডে ফাতেমা কনভেনশন সেন্টারে ইসলামী আন্দোলন ঝালকাঠি শাখার ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ ফজলুল করীম বলেন, ‘যাদের মধ্যে ইমান ও তাকওয়া আছে তারাই আল্লাহর অলি হয়। আর এই অলিরাই দুনিয়া ও আখেরাতে সুসংবাদ পাবে। এ জন্য তাকওয়া অর্জন করতে হবে।’

জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা ইব্রাহিম আল হাদীর সঞ্চালনায় ইফতার মাহফিলে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজন, গণমাধ্যম কর্মী, বিভিন্ন শ্রেণি ও পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা