বড়লেখায় শিশুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২৪ PM

বড়লেখায় শিশুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৩ ০৭:১২:১৯ AM

বড়লেখায় শিশুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আসামী জিল্লুর রহমান


মৌলভীবাজারের বড়লেখায় ভয়ভীতি দেখিয়ে ১১ বছরের এক ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ওই শিশুর মায়ের করা মামলায় পুলিশ মঙ্গলবার দুপুরে আসামী জিল্লুর রহমানকে (৩৭) গ্রেপ্তার করেছে। 

জিল্লুর উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নান্দুয়া গ্রামের মৃত মসুর আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই শিশুর বাড়ি উত্তর শাহবাজপুর ইউনিয়নে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। গত ১০ জুন দুপুর আড়াইটার দিকে ওই শিশুটি তার সহপাঠীর সঙ্গে খেলার জন্য জিল্লুর রহমানের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। এসময় জিল্লুর তাকে ধরে তার ঘরে নিয়ে যায়। পরে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে প্যান্ট খুলে তাকে ধর্ষণ করে। এতে শিশুটি মানসিকভাবে প্রচণ্ড ভয় পায়। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে তার মাকে ঘটনাটি জানায়।

শিশুটির মা জানান, ঘটনার পর থেকে তার ছেলে মানসিকভাবে প্রচণ্ড ভয় পেয়েছে। ভয়ে সে এখন ঘর থেকে বের হচ্ছে না। কারও সঙ্গে খেলতে চাইছে না। এমনকি খাওয়া-ধাওয়া বন্ধ করে দিয়েছে। তিনি অভিযুক্ত জিল্লুরের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান মঙ্গলবার বিকেলে বলেন, এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় থানায় মামলা হয়েছে। মামলার পরই পুলিশ আসামি জিল্লুর রহমারনকে গ্রেপ্তার করেছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন
কয়েস লোদীকে হ*ত্যার হু*মকি, থানায় অ*ভিযোগের প্রস্তুতি