সরকার নি র্বা চ ন দিতে দেরি করলে জ টি ল তা তৈরি হবে: মজিবুর রহমান মঞ্জু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

সরকার নি র্বা চ ন দিতে দেরি করলে জ টি ল তা তৈরি হবে: মজিবুর রহমান মঞ্জু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৩/২০২৫ ১০:৫৯:০২ পূর্বাহ্ন

সরকার নি র্বা চ ন দিতে দেরি করলে জ টি ল তা তৈরি হবে: মজিবুর রহমান মঞ্জু

ছবি : সংগৃহীত


সরকার যত নির্বাচনকে দীর্ঘায়িত করবে, তত সংকট সৃষ্টি হবে বলে দাবি করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে তিনি বলেন, নির্বাচনকে দীর্ঘায়িত করার ফলে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। ইতোমধ্যেই সরকারি নীতি ও নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এভাবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সরকারের সঙ্গে বিভিন্ন পক্ষের দূরত্ব বাড়বে।”

তিনি আরও বলেন, “বড় বড় রাজনৈতিক সংকটের সমাধান পর্দার অন্তরালে হয়। ওয়ান-ইলেভেনের সময় শেখ হাসিনার সঙ্গে সেই সরকারের কুশীলবদের একটি গোপন সমঝোতা হয়েছিল, যা প্রকাশ্যে আসেনি।”

মজিবুর রহমান মঞ্জু দাবি করেন, “তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে শেখ হাসিনার চুক্তির মূল বিষয় ছিল তাদের ভুল ও অন্যায়গুলো নিয়ে কোনো প্রশ্ন না তোলা এবং তাদের নিরাপদ প্রস্থান নিশ্চিত করা। এর বিনিময়ে, শেখ হাসিনা তাদের প্রতি অনুকূল আচরণ করেছেন।”

২০০৮ সালের জাতীয় নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, “সে সময় নির্বাচনে আওয়ামী লীগের জয়ের সম্ভাবনা ছিল। তবে প্রশাসনিক ব্যবস্থার একটি ‘ধূসর এলাকা’ ছিল, যা দলটির পক্ষে কাজ করেছিল।”

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা