নাফ নদীতে বিজিবির ৩৩ সদস্য নিখোঁজের তথ্য ‘ভিত্তিহীন’
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

নাফ নদীতে বিজিবির ৩৩ সদস্য নিখোঁজের তথ্য ‘ভিত্তিহীন’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৩/২০২৫ ১১:৫৪:৫৪ পূর্বাহ্ন

নাফ নদীতে বিজিবির ৩৩ সদস্য নিখোঁজের তথ্য ‘ভিত্তিহীন’

ছবি : সংগৃহীত


নাফ নদীতে মিশনে গিয়ে ৩৩ জন বিজিবি সদস্য নিখোঁজের তথ্য ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি বলছে, নিখোঁজ রয়েছে একজন বিজিবি সদস্য। তাকে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ৩৩ জন বিজিবি সদস্য নিখোঁজের তথ্যটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

শনিবার (২২ মার্চ) রাতে বিজিবির ভেরিফায়েড ফেসবুকে পেজে এক স্ট্যাটাসে এমন তথ্য তুলে ধরা হয়েছে। বিজিবি বলছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে যে, গত দুই দিনে ৩৩ জন বিজিবি সদস্য নাফ নদীতে মিশনে গিয়ে নিখোঁজ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবনির্ভর এই অপপ্রচারে বিজিবির দৃষ্টি আকর্ষিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এই তথ্যটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

প্রকৃত ঘটনা হলো- ২২ মার্চ ভোররাতে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ঘাটের নিকট দিয়ে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা অবৈধ উপায়ে সাগরপথে বাংলাদেশে আসার সময় প্রবল স্রোতের কারণে নৌকাটি উল্টে যায়।

খবর পেয়ে সৈকতের পার্শ্ববর্তী স্থানে কর্তব্যরত বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ স্থানীয় জেলেদের সঙ্গে নিয়ে রোহিঙ্গাদের উদ্ধারের জন্য ছুটে যায় এবং ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকার্য চলাকালে সমুদ্র উত্তাল থাকায় এবং অন্ধকার রাতের কারণে একজন বিজিবি সদস্য সম্ভাব্য পা পিছলে পড়ে সমুদ্রে নিখোঁজ হয়।

পরবর্তীতে ডুবে যাওয়া নৌকাসহ ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে বিজিবি। সম্পূর্ণ দুর্ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক এবং বর্তমানে নিখোঁজ একজন বিজিবি সদস্যসহ অন্যান্য রোহিঙ্গাদের উদ্ধার কার্যক্রম সর্বান্তকরণে অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক