বি এন পি র দুই নেতা ব হি ষ্কা র
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

বি এন পি র দুই নেতা ব হি ষ্কা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৩/২০২৫ ১০:২৫:২১ পূর্বাহ্ন

 বি এন পি র দুই নেতা ব হি ষ্কা র

প্রতীকী ছবি


দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোরের মনিরামপুরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল রোববার (২৩ মার্চ) যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনিরামপুর উপজেলা খানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও চালুয়াহাটী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবিরের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং দলের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, এই নেতাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগ রয়েছে, এই নেতারা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নানাবিধ অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ায় দল এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা