এখন সং গ্রা ম দেশকে স্বাধীনতার কা ঙ্ক্ষি ত পথে পরিচালিত করার: চরমোনাই
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০৩ PM

এখন সং গ্রা ম দেশকে স্বাধীনতার কা ঙ্ক্ষি ত পথে পরিচালিত করার: চরমোনাই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৩/২০২৫ ১২:০৪:১৯ PM

এখন সং গ্রা ম দেশকে স্বাধীনতার কা ঙ্ক্ষি ত পথে পরিচালিত করার: চরমোনাই

ছবি : সংগৃহীত


স্বাধীনতা দিবসে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

তিনি বলেছেন, এখন সংগ্রাম সংস্কার করে দেশকে স্বাধীনতার কাঙ্ক্ষিত পথে পরিচালিত করার। মঙ্গলবার (২৫ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। 

শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, ৭১ সালের এই দিনে রক্তের নজরানায় শুরু হয়েছিল আমাদের স্বাধীনতা সংগ্রাম। ১৭৫৭ থেকে শুরু হওয়া দুইশত বছরের অধিককালের মুক্তির সংগ্রাম এক চূড়ান্ত স্তরে প্রবেশ করে আজকের এই দিনে।

তিনি আরও বলেন, আজকের এইদিন মহান স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের রুহের মাগফিরাত ও জান্নাতে তাদের উচ্চমাকাম কামনা করছি।

মুক্তি, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম আজো চলমান। গত জুলাইয়ে রক্তক্ষয়ী এক গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এক নির্মম স্বৈরাচারের পতন হয়েছে। এখন সংগ্রাম সংস্কার করে দেশকে স্বাধীনতার কাঙ্ক্ষিত পথে পরিচালিত করার।

২৬ মার্চ আমাদের আমাদের চিরন্তন অনুপ্রেরণার উৎস। অন্যায়-অবিচার ও জুলুমের বিরুদ্ধে আমাদের অনন্ত বিদ্রোহের বাতিঘর ২৬ মার্চ। ব্রিটিশ উপনিবেশন, পাকিস্তানি অপশাসনের বিরুদ্ধে যেমন আমরা বারংবার রুখে দাড়িয়েছি তেমনি ২৬ মার্চের স্বাধীনতার দিবসের চেতনায় আমরা ২০২৪ সালেও স্বৈরতন্ত্রকে দেশছাড়া করতে বাধ্য করেছি।

রেজাউল করীম বলেন, ২৬ মার্চ আমাদের সম্মিলিত প্রতিরোধে সূচনাদিন। কিন্তু পতিত স্বৈরাচার এই দিনসহ সমগ্র স্বাধীনতা সংগ্রামকে দলীয়করণ করে ফেলেছিল। এই দিনগুলোতে কেবল একজনের ভাষণই শোনা যেত। আমাদের লাখ মানুষের আত্মত্যাগকে ম্লান করে একজনের বন্দনা করা হতো। আমরা সেই পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছি। এবারে স্বাধীনতা দিবস তাই নতুন ও স্বকীয় মহিমায় উদ্ভাসিত।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কে নিউজ করেছে, কার এত জ্বা*লা?’- হুমায়ুন কবির
হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০