দ্বিতীয় স্বা ধী ন তা বলে কিছু নেই : মির্জা আব্বাস
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১১ PM

দ্বিতীয় স্বা ধী ন তা বলে কিছু নেই : মির্জা আব্বাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৩/২০২৫ ১১:২৩:৪১ AM

দ্বিতীয় স্বা ধী ন তা বলে কিছু নেই : মির্জা আব্বাস

ছবি : সংগৃহীত


বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে বলেন, "স্বাধীনতার ৫৪বছর পূর্ণ হল আজ।  স্বাধীনতার ৫৪বছর পরও আমরা প্রকৃত স্বাধীনতার চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছি, কিন্তু বর্তমানে সেই স্বাধীনতা আমরা নতুন করে পেয়েছি ৫ই ফেব্রুয়ারি। 

আমি আজকে বিশেষভাবে স্মরণ করছি ১৯৭১ সালের ২০ শহীদদের, যারা তাদের জীবন এবং রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন। তাঁদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং যারা এখনও বেঁচে আছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। 

আজকের এই দিনে, দেশবাসীকে, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমান এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আমরা স্বৈরাচারী শাসনকে বিদায় করে একটি নতুন স্বাধীনতার অনুভূতি পেয়েছি। কিছু মানুষ বলে, 'দ্বিতীয় স্বাধীনতা' আসলে এমন কিছু নেই। আমি বলব, তারা যেন আজকের স্বাধীনতা দিবসের মর্যাদা বুঝে সম্মান দেয়।১৯৭১-এ স্বাধীনতা অর্জনে তাদের কোন ভূমিকা ছিল না, তাই আজকের দিবসে তাদের উচিত সম্মান দেখানো।

এছাড়া, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই এবং আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন আমরা এই স্বাধীনতা ধরে রাখতে পারি এবং পরবর্তী প্রজন্মও এটি উপভোগ করতে পারে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।"

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

কে নিউজ করেছে, কার এত জ্বা*লা?’- হুমায়ুন কবির
হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০