টাকা লাগলে আমাদের বল চাঁ দা তুলে দেবো : মির্জা আব্বাস
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০৩ PM

টাকা লাগলে আমাদের বল চাঁ দা তুলে দেবো : মির্জা আব্বাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৪/২০২৫ ১০:০২:০৩ AM

টাকা লাগলে আমাদের বল চাঁ দা তুলে দেবো : মির্জা আব্বাস

ছবি : সংগৃহীত


বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সম্প্রতি এক বক্তৃতায় তীব্র ভাষায় দেশের রাজনৈতিক পরিস্থিতি ও বিদেশি প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি একটি বিশেষ গোষ্ঠীকে অভিযুক্ত করে বলেন, "এই গোষ্ঠী দেশের রাজনীতিবিদদের বিরুদ্ধে কুৎসা রটনা করে এবং বিদেশ থেকে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।"

মির্জা আব্বাস বলেন,  বিএনপি নেতাদের বিরুদ্ধে এই গোষ্ঠীর গালিগালাজের উল্লেখ করে বলেন, "তারা প্রথমে আমাকে, তারপর আমাদের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমনকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদেরও আক্রমণ করেছে।"  

তিনি দাবি করেন, "এই গোষ্ঠী বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তার করতে চায়। তারা কোনো দলকে ভালোবাসে না, বরং তাদের লক্ষ্য হলো বাংলাদেশে একটি স্বার্থান্বেষী গোষ্ঠীকে ক্ষমতায় বসানো।" মির্জা আব্বাস বলেন, "এই গোষ্ঠী কখনোই বাংলাদেশকে স্থিতিশীল হতে দেবে না। তারা সবসময় কোনো না কোনোভাবে অস্থিরতা সৃষ্টি করবে।"  

তিনি এই গোষ্ঠীর উদ্দেশ্য সম্পর্কে বলেন, "ওরা ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক কন্টেন্ট তৈরি করে অর্থ উপার্জন করছে। যদি পয়সার লোভেই তারা এমন কাজ করছে, তাহলে আমাদের বলুক, আমরা চাঁদা তুলে দেব। পয়সার জন্য দেশকে ধ্বংস করার কোনো প্রয়োজন নেই।"  

তিনি সতর্ক করে দিয়ে বলেন, "বিএনপি একটি দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী দল। এই দলটিকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, যাতে বাংলাদেশে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ প্রতিষ্ঠা করা যায়।"  

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

কে নিউজ করেছে, কার এত জ্বা*লা?’- হুমায়ুন কবির
হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০