সোমবার সারাদেশে ছাত্র ধ র্ম ঘ ট পালনের আহ্বান বি প্ল বী ছাত্র পরিষদের
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০৫ PM

সোমবার সারাদেশে ছাত্র ধ র্ম ঘ ট পালনের আহ্বান বি প্ল বী ছাত্র পরিষদের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৪/২০২৫ ০৭:১৯:৪৫ AM

সোমবার সারাদেশে ছাত্র ধ র্ম ঘ ট পালনের আহ্বান বি প্ল বী ছাত্র পরিষদের

ছবি : সংগৃহীত


ফিলিস্তিনের গাজায় পরিচালিত গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বজুড়ে ধর্মঘট পালনের অংশ হিসেবে সোমবার (৭ এপিল) সারা দেশে ছাত্র ধর্মঘট আহ্বান করেছে বিপ্লবী ছাত্র পরিষদ।

রোববার (৬ এপ্রিল) বিপ্লবী ছাত্র পরিষদের সহকারী সদস্য সচিব ইয়ামিন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ধর্মঘটের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজা থেকে ফিলিস্তিনিদের মুছে ফেলতে ২০২৩ সালের অক্টোবর থেকে যে জাতিগত নিধন অভিযান চলছে তা এখন চূড়ান্ত পর্যায়ে আছে। ইতিমধ্যে গাজা থেকে রাফাহ জনপদ পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। খানইউনিস ও জাবালিয়াসহ গাজার সব জায়গা জুড়ে গণহত্যা তীব্রতর আকার ধারণ করেছে। এমনকি পশ্চিম তীরেও সমান তালে দখলদার ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ ভয়াবহ আকার ধারণ করেছে।

এ অবস্থায় হাত গুটিয়ে বসে থাকা জাতিসংঘ, মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে ফিলিস্তিনিদের রক্ষায় পাশে দাঁড়াতে বাধ্য করতে এবং ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধে করে বিচারের মুখোমুখি করাতে আগামীকাল সোমবার বিশ্বজুড়ে সব অফিস আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে ধর্মঘট ডাকা হয়েছে। 

বিপ্লবী ছাত্র পরিষদ সব নাগরিক ও ছাত্র সমাজকে স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশে এ সংহতি ধর্মঘট পালনের আহ্বান জানায়। সবাই নিজ প্রতিষ্ঠানে ধর্মঘট বাস্তবায়ন করুন এবং গাজার পক্ষে মিছিল সমাবেশ করুন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কে নিউজ করেছে, কার এত জ্বা*লা?’- হুমায়ুন কবির
হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০