সারাদেশে বি এ ন পি র দুই হাজার নে তা কর্মী ব হি ষ্কা র
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

সারাদেশে বি এ ন পি র দুই হাজার নে তা কর্মী ব হি ষ্কা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৪/২০২৫ ১০:২৫:৪৯ পূর্বাহ্ন

সারাদেশে বি এ ন পি র দুই হাজার নে তা কর্মী ব হি ষ্কা র

প্রতীকী ছবি


বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, নানা অপকর্মের দায়ে সারাদেশে এখন পর্যন্ত দুই হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। আর কেউ লুটপাট-চাঁদাবাজি, দখলবাজিসহ কোনো ধরনের অপকর্ম করবেন না। জনগণ যেন বলতে না পারে বিএনপি আওয়ামী লীগের মতো একই কাজ করছে।

গতকাল শনিবার (১২ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এখন আর দিনের ভোট রাতে হবে না। সব ভোটার নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সবাই তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবেন।

উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজুর সভাপতিত্বে এসময় জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি একব্বর হোসেন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাছেত মাস্টার প্রমুখ বক্তব্য রাখেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু