ভোট ছাড়া অ*ন্তর্বর্তীকালীন সরকার ক্ষ ম তা দীর্ঘায়িত করলে জাতি মেনে নেবে না
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ PM

ভোট ছাড়া অ*ন্তর্বর্তীকালীন সরকার ক্ষ ম তা দীর্ঘায়িত করলে জাতি মেনে নেবে না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৪/২০২৫ ১২:২৮:১৩ PM

ভোট ছাড়া অ*ন্তর্বর্তীকালীন সরকার ক্ষ ম তা দীর্ঘায়িত করলে জাতি মেনে নেবে না

ছবি : ফাইল ফটো


নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ চেয়ে আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। তবে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, এটি কোনো আল্টিমেটাম নয়, বরং আলোচনার মাধ্যমেই সমাধানের পথ খোঁজা হবে।তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "নির্বাচন ছাড়া ক্ষমতা দীর্ঘায়িত করে কাউকে সুযোগ করে দিলে জাতি তা মেনে নেবে না।"

সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন, আগের একাধিক বৈঠকে প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের আশ্বাস দিলেও এখনো আনুষ্ঠানিক কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি। বরং তার এবং তার প্রেস সচিবের বিভিন্ন মন্তব্যে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সময়ের কথা উঠে এসেছে, যা আগের প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক।তিনি বলেন, “আমরা চাই, প্রধান উপদেষ্টা জাতির সামনে নির্দিষ্ট করে জানিয়ে দিন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, এবং তিনি নির্বাচন কমিশনকে এ বিষয়ে অফিসিয়াল নির্দেশনা দেবেন।”

বিএনপির এই শীর্ষ নেতা আরও অভিযোগ করেন, সরকারের ভেতরে থাকা একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে।সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতা কাটাতে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন বলেও মনে করেন সালাহউদ্দিন আহমেদ। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে প্রধান উপদেষ্টাকে এই বিষয়টি বোঝাতে সক্ষম হবে বিএনপি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের