সুনামগঞ্জে বন্যার শ*ঙ্কা, তিন অধিদপ্তরের ছুটি বাতিল
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

সুনামগঞ্জে বন্যার শ*ঙ্কা, তিন অধিদপ্তরের ছুটি বাতিল

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ১৫/০৪/২০২৫ ০৭:১২:১৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বন্যার শ*ঙ্কা, তিন অধিদপ্তরের ছুটি বাতিল

ছবি: নিজস্ব


হাওর অধ্যুষিত জেলা সুনামগঞ্জে আগামী শুক্রবার ১৮ এপ্রিল থেকে ভারী বৃষ্টিপাতের শংঙ্কায় হাওরের শতভাগ ধান কাটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড ও কৃষি অধিদপ্তরের সকল ছুটি বাতিল করা হয়েছে।

আজ সোমবার (১৫ এপ্রিল) বিকালে সুনামগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে হাওরের ধান দ্রুত কর্তন ও আগাম বন্যার করণীয় সম্পর্কে প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া।

তিনি বলেন, ১৮ এপ্রিল থেকে সুনামগঞ্জে সপ্তাহ ব্যাপী বৃষ্টি থেকে ভারী বৃষ্টিপাতের শংঙ্কা রয়েছে। এতে হাওরের ধান ইতিমধ্যে অনেক ঝুঁকির মধ্যে রয়েছে। তাই কৃষকদেরকে অনুরোধ জানাই ধান পাকার সাথে সাথে ধান কর্তন করতে হবে।

এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা কৃষক একটু সচেতন করে দিবেন, তারা যেনো প্রস্তুত থাকেন, কৃষকরা যেনো তারা তাদের ধান গুলো পাহাড় দিতে পারেন। যাতে হঠাৎ পানি বেড়ে তাদের ফলানো ধানের কোনো ক্ষতি না হয়।

এসময় উপস্থিত ছিলেন, সুনামগমঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, জেলা কৃষি অধিদপ্তরের উপ পরিচালক মোস্তফা ইকবাল আজাদ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটের সভাপতি মাহবুবুর রহমান পীর, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সাংবাদিক আল হেলাল প্রমুখ।

সুনামগমঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আগামী সপ্তাহে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে সুনামগঞ্জের সকল নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা