যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হোক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

ইসলামী ঐক্যজোট

যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হোক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৪/২০২৫ ০৬:৩৫:১৫ পূর্বাহ্ন

যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হোক

ছবি : সংগৃহীত


ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজী বলেছেন, যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হোক, নির্বাচন হতেই হবে। আমরা মনে করি, প্রকৃত সংস্কার নির্বাচিত সরকারই করবে। সোমবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মুফতি সাখাওয়াত হোসেন রাজী বলেন, গত ৫ সেপ্টেম্বর সম্মেলনের মাধ্যমে আমাদের ইসলামী ঐক্যজোটের নতুন কমিটি গঠন হয়েছে, সেই কমিটি ইসিতে জমা দেইনি। আমাদের মনে হচ্ছিল যে, সময় ক্ষেপণ হচ্ছে, সেজন্য আমরা আবেদন করে দেখা করতে এসেছি এবং নতুন কমিটি গঠনের কারণ ও কমিটি জমা দিয়েছি।

তিনি বলেন, নির্বাচন বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে, যত দ্রুত সম্ভব নির্বাচন করতে হবে। গণদাবিতে পরিণত হচ্ছে, যথাযথ সংস্কার না করা গেলে পেশি শক্তি, কালো টাকা দ্বারা নির্বাচন প্রভাবিত হবে। সুষ্ঠু, সুন্দর নির্বাচনের জন্য সংস্কার করতে হবে। সংস্কার শেষে যত দ্রুত নির্বাচন দেওয়া সম্ভব, আমরা আশা করছি, সরকার বা ইসি নির্বাচনের আয়োজন করবে।

ইসলামী ঐক্যজোটের মহাসচিব আরও বলেন, আমরা মনে করি, প্রকৃত সংস্কার নির্বাচিত সরকারই করবে। তব্ওু নির্বাচিত হয়ে যারা আসবেন নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যেন কোনো ফ্যাসিবাদ সৃষ্টি না হতে পারে, এজন্য সংস্কার করতে হবে। গত ১৬ বছর যত ধরণের আবর্জনা, সেগুলো দূর করতে হবে। তাহলে প্রকৃত নির্বাচন হবে। যারা ডিসেম্বর বলছেন, আমরা দেখছি প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন বলছেন, এটাতে তো খুব বেশি দেরি দেখছি না। জুন আর ডিসেম্বরের ব্যবধান খুব বেশি নয়। কাছাকাছি সময়। তবে সংস্কার করতে হবে। দ্রুত সংস্কার করে নির্বাচন করতে হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু