দেশের মানুষের জন্য সততার সঙ্গে কাজ করতে চাই: ইলিয়াস কাঞ্চন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ PM

দেশের মানুষের জন্য সততার সঙ্গে কাজ করতে চাই: ইলিয়াস কাঞ্চন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৪/২০২৫ ১০:৩১:২৮ AM

দেশের মানুষের জন্য সততার সঙ্গে কাজ করতে চাই: ইলিয়াস কাঞ্চন

ছবি : সংগৃহীত


নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ (জেপিবি)’ গঠনের মাধ্যমে সরাসরি রাজনীতিতে যুক্ত হলেন জনপ্রিয় চিত্রনায়ক ও সামাজিক আন্দোলনকর্মী ইলিয়াস কাঞ্চন। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।                      

অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন বলেন, “আমি কেন রাজনীতিতে আসছি, তা আগে বলতে চাই। গত ৩২ বছর আমি ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের মাধ্যমে মানুষের জন্য কাজ করে গেছি। কিন্তু এই দীর্ঘ সময়ে যেসব সরকারকে পেয়েছি, তাদের কারো পক্ষ থেকেই কোনো ধরনের সহযোগিতা পাইনি। এ কারণে আন্দোলনের উদ্দেশ্য বাস্তবায়ন করা সম্ভব হয়নি।”

তিনি আরও বলেন, “দেশ-বিদেশে নানা সেমিনারে অংশ নিয়ে আমি বুঝতে পেরেছি, সরকারের সদিচ্ছা ও সহযোগিতা ছাড়া নিরাপদ সড়ক বাস্তবায়ন সম্ভব নয়। তাই আমি রাজনীতিকে বেছে নিয়েছি, যাতে জনগণের জন্য আরও কার্যকরভাবে কাজ করতে পারি।”

নিজের দীর্ঘদিনের আন্দোলনের দিকে ফিরে তাকিয়ে কাঞ্চন বলেন, “এই ৩২ বছরে আমি ব্যর্থ হয়েছি। যে সময় আমি ব্যয় করেছি, তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আমার আন্দোলন সফলতার মুখ দেখেনি।”

তবে রাজনীতিতে সততার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “যেভাবে আমি ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করেছি, ঠিক সেভাবেই আমি রাজনীতিতেও দেশের মানুষের জন্য কাজ করে যেতে চাই।”

জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি দেশবাসীর সহযোগিতা চাই। আপনারা আমাকে উৎসাহ দেবেন, ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সব সময় অনুপ্রাণিত করবেন।”

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের