জৈন্তাপুরে নৌকাডু*বিতে নি*খোঁজ শ্রমিকের ম*রদেহ উ*দ্ধার
সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:১৭ PM

জৈন্তাপুরে নৌকাডু*বিতে নি*খোঁজ শ্রমিকের ম*রদেহ উ*দ্ধার

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৪/২০২৫ ০২:২৮:২২ AM

জৈন্তাপুরে নৌকাডু*বিতে নি*খোঁজ শ্রমিকের ম*রদেহ উ*দ্ধার

প্রতীকী ছবি


সিলেটের জৈন্তাপুরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া জিল্লুর রহমান দিলুর মরদেহ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানার পুলিশ। গত ২৫ এপ্রিল রাত ৯টার দিকে শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় সীমান্তবর্তী ১২৮০ নং পিলারের নিকট নৌকাডুবিতে তিনি নিখোঁজ হয়েছিলেন। 

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৮ এপ্রিল) ভোর ৬টায় শ্রীপুর পাথর কোয়ারী সংলগ্ন নদীতে তার অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

নিহত জিল্লুর রহমান জৈন্তাপুর উপজেলার রুপচ্যাং এলাকার আব্দুস সালামের ছেলে। পেশায় তিনি একজন বারকি শ্রমিক ছিলেন। ঘটনার রাতে সহযোগী রুবেলকে নিয়ে ভারতীয় সীমান্ত এলাকায় নৌকা নিয়ে পাথর আনতে যান তিনি। ঝড়ে নৌকা ডুবে গেলে রুবেল সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন দিলু।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের বড় ভাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে জৈন্তাপুর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের মরদেহ থানা কম্পাউন্ডে রাখা আছে।

জৈন্তা বার্তা/আরআর