শান্তর ফিফটি, সেঞ্চুরি জুটি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:১৮ AM

শান্তর ফিফটি, সেঞ্চুরি জুটি নিয়ে লাঞ্চে বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৩ ১২:১২:৫৮ PM

শান্তর ফিফটি, সেঞ্চুরি জুটি নিয়ে লাঞ্চে বাংলাদেশ

ছবি : সংগৃহীত


শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। তবে নাজমুল হোসেন শান্ত ক্রিজে এসে সেই চাপ সরিয়ে দেন বোলারদের ওপর। মাহমুদুল হাসান জয়ের সঙ্গে গড়েন দারুণ এক জুটি।

চোখ ধাঁধানো সব বাউন্ডারি হাঁকিয়ে শান্ত চালু রাখেন রানের চাকা। সেই তুলনায় জয় ছিলেন একটু ধীরস্থির। শান্ত তার ফিফটিও তুলেছেন দ্রুতগতিতে, মোটে ৫৮ বলে। যার মধ্যে ৪০ রানই এসেছে বাউন্ডারিতে। এটি শান্তর ক্যারিয়ারের চতুর্থ টেস্ট হাফসেঞ্চুরি।

শান্ত-জয়ের জুটি এখন পর্যন্ত শতরান পার করেছে। বেশ ভালো অবস্থানে আছে বাংলাদেশ। ২৪ ওভারে ১ উইকেটে ১১৬ রান নিয়ে প্রথম দিনের লাঞ্চ বিরতিতে গেছে টাইগাররা। শান্ত ৬৪ আর জয় ৩৮ রানে অপরাজিত আছেন। জুটি অবিচ্ছিন্ন ১১০ রানে।

মিরপুর শেরে বাংলায় সিরিজের একমাত্র টেস্টে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় টাইগাররা। ইনিংসের দ্বিতীয় ওভারে নিজের প্রথম বলেই উইকেটের দেখা পান আফগানিস্তানের অভিষিক্ত পেসার নিজাত মাসুদ।

মাসুদের বেরিয়ে যাওয়া বলে হালকা ব্যাট ছুঁয়ে যায় জাকির হাসানের। আফগানিস্তানের ক্রিকেটারদের আবেদনে আম্পায়ার সাড়া দেননি। রিভিউ নেয় সফরকারীরা। রিপ্লেতে দেখা যায়, বল লেগেছে জাকিরের ব্যাটে (১)। দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

শুরুর সেই ধাক্কা দারুণভাবে সামলে নেন মাহমুদুল হাসান জয় আর নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে তারা দেখেশুনে এগিয়ে নেন দলকে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন