কমেছে স্বর্ণের দাম
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩৯ AM

কমেছে স্বর্ণের দাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৫/২০২৫ ১০:১৫:০০ AM

 কমেছে স্বর্ণের দাম

ফাইল ছবি


বিশ্বব্যাপী দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ কমে প্রতি আউন্সে দাঁড়িয়েছে ৩ হাজার ২২২.৬৬ ডলারে। খবর রয়টার্সের।

বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রশাসনের কাছ থেকে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের আশা এবং ডলারের শক্তিশালী অবস্থান স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি করেছে।

ইউবিএস বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো মন্তব্য করেছেন, ‘বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা এবং শক্তিশালী ডলার স্বর্ণের ওপর প্রভাব ফেলছে।’

বিশ্ববাজারে স্পট স্বর্ণের দাম এক প্রতি আউন্সে ৩ হাজার ২২২ দশমিক ৬৬ ডলারে নেমে এসেছে, যা ১৫ এপ্রিলের পর থেকে সর্বনিম্ন। একই সময়ে, মার্কিন স্বর্ণের ফিউচারও ২ দশমিক ৭ শতাংশ কমে ৩ হাজার ২৩০ দশমিক ৮০ ডলার হয়েছে। এদিকে ডলার ইনডেক্স ০.৩ শতাংশ বেড়ে যাওয়ার ফলে ডলার-মূলক স্বর্ণ আন্তর্জাতিক বাজারে আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।

অন্যদিকে, স্পট সিলভার এর দাম ১ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৩১ দশমিক ৯৯ ডলারে, প্লাটিনাম ১ শতাংশ হ্রাস পেয়ে হয়েছে ৯৫৬ দশমিক ৬৩ ডলার এবং প্যালাডিয়াম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৯৪১ দশমিক ১০ ডলার।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর প্রথম ফেনী সফর, থাকছে একাধিক কর্মসূচি
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী