আ.লীগ কোনোভাবেই রাজনৈতিক দল হতে পারে না : হাসনাত আব্দুল্লাহ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩২ PM

আ.লীগ কোনোভাবেই রাজনৈতিক দল হতে পারে না : হাসনাত আব্দুল্লাহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৫/২০২৫ ১০:৪৩:৫১ AM

আ.লীগ কোনোভাবেই রাজনৈতিক দল হতে পারে না : হাসনাত আব্দুল্লাহ

ছবি : সংগৃহীত


আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

এনসিপির কর্মসূচি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় শাহবাগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল হতে পারে না। গণ-অভ্যুত্থানের পর এই দল রাজনীতি করার ফাংশন হারিয়েছে। বিচার প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে দ্রুত নিষিদ্ধ করতে হবে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের কারও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী নির্বাচন কমিশনকে দায়িত্বশীল পরিচয় দিতে হবে। ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করলে প্রাতিষ্ঠানিকভাবে মোকাবিলা করা হবে।’

এদিকে, আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে এনসিপি)। শুক্রবার (২ মে) বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ।

দলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ হবে। জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের