জগন্নাথপুরে আ.লীগের দুই নেতা গ্রে প্তা র
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

জগন্নাথপুরে আ.লীগের দুই নেতা গ্রে প্তা র

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৫/২০২৫ ০৭:৫২:৫৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে আ.লীগের দুই নেতা গ্রে প্তা র

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অভিযানে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও চুরির মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুল জব্বার (৫৫) ও পাটলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমেদ (৪৫)

রবিবার (৪ মে) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা।

তিনি বলেন, ‘মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর নুর বাদী হয়ে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির অভিযোগে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ আওয়ামী লীগের ৪৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়।এ পর্যন্ত ওই মামলায় মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু