সুনামগঞ্জ সীমান্তের ওপারে কয়লা শ্রমিকের মৃ ত্যু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

সুনামগঞ্জ সীমান্তের ওপারে কয়লা শ্রমিকের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৫/২০২৫ ০৯:৩০:২৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জ সীমান্তের ওপারে কয়লা শ্রমিকের মৃ ত্যু

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সীমান্ত দিয়ে চোরাইপথে কয়লা আনতে গিয়ে পাথরের চাপায় পড়ে এক কয়লা শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত শ্রমিকের নাম মো. নুরু মিয়া (৪০)। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা পশ্চিমপাড়ার শাহজালালের ছেলে।

জানা যায়, সোমবার ভোরে নিহত শ্রমিক নুরু মিয়া সহ আরও কয়েকজন চোরাইপথে বালিয়াঘাট সীমান্তের লাকমা ছড়া দিয়ে ভারতে ভিতরে প্রবেশ করে কয়লা আনতে যায়। কয়লা উত্তোলন করার সময় নুরু মিয়া পা পিছলে কয়লার গর্তে পড়ে এবং সাথে সাথে পাথরের চাপা পড়ে তার মৃত্যু হয়। সঙ্গে থাকা লোকজন গর্ত থেকে তাকে (নুরু মিয়া) উদ্ধার করে এপারে তার নিজ বাড়িতে নিয়ে আসে। সংবাদ পেয়ে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ট্যাকেরঘাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ পুলিশ পরিদর্শক আবির দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, পাহাড় কয়লা তুলতে গিয়ে পা পিছলে গর্তে পড়ে সে মারা গেছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, বিজিবির চোখ ফাঁকি দিয়ে সীমান্তের ওপারে গিয়ে কয়লা আনতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে, তার মরদেহ দেশে আনা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু