খানিকটা অসুস্থ খালেদা জিয়া, নেতাকর্মীদের বাড়ি ফিরে যেতে অনু*রোধ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩২ PM

খানিকটা অসুস্থ খালেদা জিয়া, নেতাকর্মীদের বাড়ি ফিরে যেতে অনু*রোধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৫/২০২৫ ০৪:৫৭:৪০ AM

খানিকটা অসুস্থ খালেদা জিয়া, নেতাকর্মীদের বাড়ি ফিরে যেতে অনু*রোধ

ছবি : সংগৃহীত


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দীর্ঘ যাত্রা শেষে খানিকটা অসুস্থ হয়ে পড়ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এখন তিনি বিশ্রামে আছেন। নেতাকর্মীদের স্লোগান দিতে বারণ করেছেন তিনি।

মঙ্গলবার (৬ মে) গুলশান খালেদা জিয়ার বাসভবনে ফিরোজা সামনে এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন, তিনি (খালেদা জিয়া) এখন একটু অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকরা তাকে পরামর্শ দিয়েছে সম্পূর্ণ বিশ্রাম নিতে। তাকে ঘুমিয়ে যেতে। আপনারা (নেতাকর্মীরা) দয়া করে বাসার সামনে থেকে নিজ নিজ বাড়ি চলে যান। তাকে একটু বিশ্রাম নিতে দেন। এখানে কেউ গোলযোগ সৃষ্টি করবেন না।

নেতাকর্মীদের স্লোগান না দিতে অনুরোধ করে মির্জা ফখরুল বলেন, দলের পক্ষ থেকে আমি আপনাদের অনুরোধ করছি, সবাই যার যার বাড়ি চলে যান। ম্যাডামকে একেবারে বিশ্রাম নিতে হবে। এখানে কেউ স্লোগান দেবেন না, কেউ ভিড় করবেন না।

এর আগে এয়ারপোর্ট থেকে দীর্ঘ যাত্রা শেষে বেলা ১টা ২৫ মিনিটে গাড়ি বহর নিয়ে গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন খালেদা জিয়া। তিনি বাসভবনে প্রবেশ করলে নেতাকর্মীরা বাইরে স্লোগান দিতে থাকে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের