খালেদা জি য়া রাষ্ট্রপতি, তারেক রহমান প্রধানমন্ত্রী: আখতারুজ্জামান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

খালেদা জি য়া রাষ্ট্রপতি, তারেক রহমান প্রধানমন্ত্রী: আখতারুজ্জামান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৫/২০২৫ ১১:১৩:১৯ পূর্বাহ্ন

খালেদা জি য়া রাষ্ট্রপতি, তারেক রহমান প্রধানমন্ত্রী: আখতারুজ্জামান

ছবি : সংগৃহীত


বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে ঘিরে রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এমন এক প্রেক্ষাপটে বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান সম্প্রতি এক অনলাইন টকশোতে দলটির ভবিষ্যৎ নেতৃত্ব ও রাজনৈতিক পরিকল্পনা নিয়ে মন্তব্য করেছেন।তিনি বলেন, "তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, আর দেশমাতা খালেদা জিয়া হবেন রাষ্ট্রপতি।"

বেগম জিয়ার দেশে ফেরার প্রভাব নিয়ে উপস্থাপক প্রশ্ন করলে তিনি বলেন,বেগম জিয়ার দেশে ফেরাকে তিনি স্বাভাবিক বলে উল্লেখ করেন।তিনি বলেন,“ফিরে আসা তো স্বাভাবিক। উনি তো গিয়েছিলেন চিকিৎসার জন্য। এখন দেশে ফিরেছেন মানেই রাজনীতির হাল ধরার প্রস্তুতি নিচ্ছেন।"

বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব কাদের হাতে যাবে? এমন প্রশ্নে তিনি স্পষ্ট করে বলেন, "দেশমাতা খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন। এরপর রাষ্ট্রপতি নির্বাচন হবে, তাতে তিনি রাষ্ট্রপতি হবেন। আর তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। এখানে তো কোনো জটিল অঙ্ক নেই। এটা রকেট সায়েন্স না।"

আখতারুজ্জামান বলেন, দেশমাতা খালেদা জিয়া বিদেশে গিয়েছিলেন। অনেক অনেক কষ্টের বিনিময়ে, অনেক ঘাত-প্রতিঘাত পার হয়ে, মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে দুই-তিনবার তো প্রায় মারা যাচ্ছিলেনই। বিদেশে চিকিৎসকদের দ্বারা চিকিৎসা করা হয়েছে।শেখ হাসিনা তাঁর চূড়ান্ততম প্রতিহিংসা কাকে বলে, কী প্রকার, সেটা দেশমাতা খালেদার উপর দেখিয়েছেন।”

তিনি আরও বলেন,“আমি শেষ পর্যন্ত তাঁর সঙ্গে দেখা করেছি। নিজের দলের অস্তিত্ব বিসর্জন দিয়েও দেখা করে অনুরোধ করেছিলাম। তাঁর সঙ্গে লাস্ট কথা হয়েছিল ১৩ই জুলাই। তখন বলেছিলাম,আপনি আর কত প্রতিশোধ নিবেন? এবার ছেড়ে দেন। কিন্তু উনি (শেখ হাসিনা) শুনলেন না।

তাঁর ভাষায়, "খালেদা জিয়ার ওপর যে অবিচার হয়েছে, যে নির্মমতা করা হয়েছে, তা ভাষায় প্রকাশ করার মতো না। শেখ হাসিনার এটা করা উচিত হয়নি। তিনি এই কাজের মাসুল দিচ্ছেন।"

তিনি বলেন,“মানুষ ১০০০টা মার্ডার করলেও একবার ফাঁসি হয়, একটা মার্ডার করলেও একবার ফাঁসি হয়। অপরাধ বেশি করা লাগে না। শেখ হাসিনা যে অপরাধ করেছেন, তার পরিণতি তাঁকে পেতেই হবে।"

আখতারুজ্জামান জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো। তিনি বলেন,“আজকে মাশাল্লাহ যা দেখলাম,  স্বাস্থ্য ভালো, শরীর ভালো।  আপা  দেশের হাল ধরার চেষ্টা করবেনই।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু