নিরাপত্তা উপদেষ্টার পদত্যা*গ দাবি করল বিএনপি
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

নিরাপত্তা উপদেষ্টার পদত্যা*গ দাবি করল বিএনপি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৫/২০২৫ ০২:২৩:৩৫ পূর্বাহ্ন

নিরাপত্তা উপদেষ্টার পদত্যা*গ দাবি করল বিএনপি


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মন্তব্য করায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছে দলটি। আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গত বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে নিজের নাগরিকত্ব নিয়ে ওঠা প্রশ্নের জবাবে নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘এখন কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে যদি আমাকে বলা হয়, আমি বিদেশি নাগরিক, তাহলে তো কালকে তারেক রহমান সাহেবকেও সে কথা বলতে হয়।’

তিনি আরও বলেন, ‘আমি আবেদন করব, আপনারা বুঝেশুনে কথা বলবেন, আমাকে যদি আপনি দোষারোপ করেন, সে ঢিল কিন্তু অন্যের ওপর গিয়ে পড়তে পারে।’

উপদেষ্টার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী। তারেক রহমানকে নিয়ে ড. খলিলের এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুন্ন করতে নিরাপত্তা উপদেষ্টা উদ্দেশ্যপ্রনোদিতভাবে বিভ্রান্তি ছড়াতে এমন বক্তব্য রেখেছেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে রিজভী বলেন, এই ধরণের বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে রাখলে সরকারের জন্য সুনাম বয়ে আনবে না। অবিলম্বে তাঁর পদত্যাগ দাবি করছি।

এই বিএনপি নেতা আরও বলেন, ‘আমার বক্তব্য স্পষ্ট -রাষ্ট্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ নেই। ড. খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তাঁর অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য জনগণের সামনে হাজির করতে হবে।’

রিজভী বলেন, ‘ফ্যাসিবাদের দেড় দশক ড. খলিল কোথায় ছিলেন? বিদেশে তাঁর স্ট্যাটাস কি ছিল? ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর ভূমিকা কী ছিল, অবশ্যই এর জবাব জনগণকে জানতে হবে।’

মানবিক করিডর প্রসঙ্গে খলিলের ভূমিকা নিয়ে ইতিমধ্যে মানুষের মনে উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন রিজভী।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক