বি এন পি ক্ষ*মতায় গেলে শ হী দ দে র পরিবার ও আ*হতদের দায়িত্ব রাষ্ট্র নেবে
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫২ PM

রুহুল কবির রিজভী

বি এন পি ক্ষ*মতায় গেলে শ হী দ দে র পরিবার ও আ*হতদের দায়িত্ব রাষ্ট্র নেবে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৫/২০২৫ ০৭:১৫:৪৪ AM

বি এন পি ক্ষ*মতায় গেলে শ হী দ দে র পরিবার ও আ*হতদের দায়িত্ব রাষ্ট্র নেবে

ছবি : সংগৃহীত


বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদের পরিবার এবং আহতদের দায়িত্ব রাষ্ট্র নেবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৩ মে) দুপুরে নরসিংদীর মেহেরপাড়ায় জুলাই আন্দোলনে শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।

রুহুল কবির রিজভী বলেন, আমাদের চলাচলের কোনো নিরাপত্তা ছিল না। দিনের পর দিন কারাগারে থাকতে হয়েছে। শত শত মিথ্যা মামলায় আমাদের জীবনযাপন করতে হয়েছে। সেই জায়গা থেকে মুক্ত করেছে এই আরমান মোল্লারা। তার সন্তানরা কেন এতিমখানায় থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব নিয়ে আমাদের পাঠিয়েছেন। ইনশাআল্লাহ বিএনপি যদি ক্ষমতায় আসে প্রত্যেকটি শহীদ পরিবার ও আহতদের দায়িত্ব রাষ্ট্র নেবে।

আরমান মোল্লার পরিবারের পুরো দায়িত্ব ‘আমরা বিএনপি পরিবার’ নিয়েছে জানিয়ে তিনি বলেন, সরকার ও রাষ্ট্রের দায়িত্ব ছিল এই পরিবারটির পাশে দাঁড়ানো। এই পরিবারের সন্তানরা মানুষ না হওয়া পর্যন্ত তাদের ভরণপোষণ এবং পড়াশোনার খরচ এগুলো সরকার ও রাষ্ট্রের দায়িত্ব। যে জীবন দিয়েছে তার সন্তানরা এতিমখানায় চলে যাবে এটা হতে পারে না।

এ সময় স্থানীয় বিএনপি নেতাদের উপস্থিতিতে আরমান মোল্লার পরিবারের কাছে নগদ অর্থ সহায়তা তুলে দেন রুহুল কবীর রিজভী।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ