ভা র ত চায় না ড. ইউনূস বাংলাদেশের ক্ষমতায় থাকুক : ফয়জুল করীম
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫২ PM

ভা র ত চায় না ড. ইউনূস বাংলাদেশের ক্ষমতায় থাকুক : ফয়জুল করীম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৫/২০২৫ ০৭:১৮:২৫ AM

ভা র ত চায় না ড. ইউনূস বাংলাদেশের ক্ষমতায় থাকুক : ফয়জুল করীম

ছবি : সংগৃহীত


সংস্কারের বাইরে ড. ইউনূসের সরকারকে যারা নামাতে চান, তারা এদেশের রাজনীতি করেন না, তারা দিল্লি ও ‘র’ এর রাজনীতি করেন। তারা দেশ, জনগণ ও মানবতার শত্রু বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

তিনি বলেন, ভারত কোনো অবস্থাতেই চায় না ড. ইউনূস সরকার বাংলাদেশের গদিতে থাকুক। ভারত সরকার কোনোভাবেই তাকে মেনে নিতে পারে না। ইউনূস সরকার ভারতের গোলামী থেকে আমাদেরকে মুক্তি করার চেষ্টা করছে। ভারতের গোলামী থেকে বের হওয়ার হাজারো চেষ্টা তিনি চালাচ্ছেন। এটি ভারত কোনো অবস্থাতেই সহ্য করতে পারছেন না। এজন্য ‘র’ আমাদের দেশের কিছু মানুষের ওপর সওয়ার করে ক্ষমতার প্রলোভন দেখিয়ে তারা ইউনূস সরকারকে পদত্যাগ করার জন্য বাধ্য করতে চাচ্ছে। এ দেশের জনগণ সচেতন। কোনো অবস্থাতেই ‘র’ এর ফাঁদে এদেশের জনগণ পা দেবে না।

শনিবার (২৪ মে) বিকেলে লক্ষ্মীপুর দক্ষিণ তেমুহনী এলাকায় ইসলামী আন্দোলনের জেলা কার্যালয়ে দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়জুল করীম এসব কথা বলেন। প্রশিক্ষণ কর্মশালা শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে দলীয় প্রার্থী হিসেবে জেলা কমিটির সহ-সভাপতি জাকির হোসেন পাটওয়ারীর নাম ঘোষণা করেন তিনি।

ডিসেম্বরে নির্বাচনে দেওয়া উচিত সেনাপ্রধানের এমন বক্তব্য নিয়ে ফয়জুল করিম বলেন, সেনাপ্রধানের রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা না করাই ভালো। সেনাপ্রধান তার দায়িত্ব পালন করাই উচিত। সেনাপ্রধানের দায়িত্ব হল দেশকে রক্ষা করা। দেশের রাজনীতি করা তার দায়িত্ব নয়। আমরা অনুরোধ করবো তিনি তার দায়িত্ব পালন করবেন। যা তার দায়িত্ব না, অনাধিকার চর্চা তিনি করবেন না।

করিডর নিয়ে তিনি বলেন, ভারতের কোনো প্রেসক্রিপসন আমাদের দেশের জনগণ বাস্তবায়ন করবে না। যদি মানবিক করিডোর ভারতের পক্ষে হয়, আমরা নাই। যদি দেশের পক্ষে হয়, আমরা আছি। আমরা আমাদের দেশের স্বার্থে কাজ করবো, আমরা ভারতের স্বার্থে কাজ করবো না। ভারত যতটুকু আমাদেরকে স্বার্থ দেবে, আমরাও ততটুক তাদের স্বার্থ দেবো। একতরফা ভারত কোনো স্বার্থ পাবে না, সুবিধাভোগ করতে পারবে না। আমাদেরকে সুবিধা দেবে, আমরাও সুবিধা দেবো। আমাদরেকে সুবিধা দেবে না, আমরা তাদেরকে সুবিধা থেকে বঞ্চিত করবো।

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নূরুল করীম আকরাম, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, জেলা কমিটির সহ-সভাপতি মহি উদ্দিন, সেক্রেটারি জহির উদ্দিন, প্রচার ও দাওয়া সম্পাদক মাহমুদুল হাসান, ইসলামী যুব আন্দোলনের জেলা শাখার সভাপতি মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক শোরাফ উদ্দিন স্বপন প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ