বিমানবন্দর থানা যুব জমিয়তের কমিটি গঠন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫২ PM

বিমানবন্দর থানা যুব জমিয়তের কমিটি গঠন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৫/২০২৫ ০৩:০০:২৪ AM

বিমানবন্দর থানা যুব জমিয়তের কমিটি গঠন


যুব জমিয়ত সিলেট মহানগরের আওতাধীন বিমানবন্দর থানা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৪ মে) বাদ এশা সিলেট নগরীর আম্বরখানাস্থ একটি অভিজাত হোটেলে কমিটি গঠন উপলক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সভাপতি মাওলানা কবীর আহমদ।

বৈঠকে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন বিমানবন্দর থানা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল্লাহ, মহানগর যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার, প্রচার সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম, ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদুল হক উমামা, কোতোয়ালি থানা যুব জমিয়তের সেক্রেটারি মুফতি নোমান বিন আফসার প্রমুখ।

বৈঠকে উপস্থিত দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে মাওলানা রেজওয়ান আহমদ চৌধুরীকে সভাপতি, মাওলানা আব্দুল কাইয়ুম মামুনকে সাধারণ সম্পাদক ও মাওলানা দিলাওয়ার হুসাইনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন মহানগরীর সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার।

পরিশেষে বিমানবন্দর থানা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল্লাহ এর মোনাজাতের মাধ্যমে কাউন্সিল অধিবেশনের সমাপ্তি হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ