গা*জায় ই*সরায়েলি হা*মলায় নি*হত আরও ৮১ জন
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫২ PM

গা*জায় ই*সরায়েলি হা*মলায় নি*হত আরও ৮১ জন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৭/০৫/২০২৫ ১২:৪০:২২ PM

গা*জায় ই*সরায়েলি হা*মলায় নি*হত আরও ৮১ জন

ছবি : সংগৃহীত


ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় অন্তত ৮১ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই নিহত হয়েছেন ৫৩ জন।

সোমবার ভোরের আগে থেকে চালানো হামলায় তাদের প্রাণ যায়। হাসপাতাল সূত্র আল জাজিরাকে এসব তথ্য জানায়।  

আল জাজিরার ওয়াশিংটন প্রতিনিধি জানান, গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস সম্মতি দিয়েছে—এমন খবরে হামাস ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছ থেকে একেবারে ভিন্ন বার্তা পাওয়া যাচ্ছে।

গাজায় মানবিক পরিস্থিতির অবনতি ঘটেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক মুখপাত্র বলেন, গাজায় সবাই কষ্টে আছেন। কারণ হাসপাতালগুলোতে ওষুধ ও চিকিৎসাসামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে।  

আহতদের চিকিৎসা দেওয়া যাচ্ছে না, অনেকের আঘাত ভয়াবহ। ইসরায়েল ত্রাণ-সামগ্রী আটকে রেখেছে এবং হামলা আরও বাড়িয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত অন্তত ৫৩ হাজার ৯৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ ২২ হাজার ৯৬৬ জন।

অন্যদিকে, গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনো হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের মৃত হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাই তারা মৃত্যুর সংখ্যা হালনাগাদ করে ৬১ হাজার ৭০০ বলে জানিয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, সাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল