সৌদি আরবে ঈদ-উল-আজহা উদযাপিত হবে ৬ জুন
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ PM

সৌদি আরবে ঈদ-উল-আজহা উদযাপিত হবে ৬ জুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৫/২০২৫ ১০:৪৪:৪০ AM

সৌদি আরবে ঈদ-উল-আজহা উদযাপিত হবে ৬ জুন

(প্রতীকি ছবি)


সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ৬ জুন ঈদ-উল-আজহা উদযাপিত হবে। অপরদিকে ৫ জুন হবে আরাফাতের দিন। দেশটির তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জিলহজের চাঁদ দেখা যায়। খবর সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের। সৌদির পাশাপাশি ওমান ও ইন্দোনেশিয়াতেও জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে।

দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন এক প্রতিবেদনে জানিয়েছে, চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল বুধবার (২৮ মে) থেকে শুরু হবে জিলহজ মাস। ৯ জিলহজ (৫ জুন) আল্লাহর মেহমানরা আরাফাতের ময়দানে আর ৬ জুন উদযাপিত হবে ঈদ-উল-আজহা।

উল্লেখ্য, জিলহজ মাসের ১০ তারিখ মুসলমানরা ঈদ-উল-আজহা উদযাপন করে থাকে। বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ পালিত হয়। চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ঈদের দিনের ঘোষণা আসবে।

সৌদি আরবের পাশাপাশি ওমান ও ইন্দোনেশিয়ায় কোরবানির ঈদ উদযাপন হবে ৬ জুন। তবে মালয়েশিয়া ও ব্রুনাইতে ৭ জুন ঈদ উদযাপিত হবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, সাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল