গা*জায় একদিনে নি*হত ৭৯
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ PM

গা*জায় একদিনে নি*হত ৭৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৮/০৫/২০২৫ ০১:২৭:১৪ AM

গা*জায় একদিনে নি*হত ৭৯

ছবি : সংগৃহীত


দখলদার ইসরায়েলি বাহিনীর নির্বিচার বিমান ও স্থল অভিযানে অবরুদ্ধ গাজা উপত্যকায় শেষ ২৪ ঘণ্টায় অন্তত ৭৯ জন ফিলিস্তিনি নিহত এবং শতাধিক বেসামরিক মানুষ আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী গত রোববার গাজায় নতুন করে বড় আকারে স্থল অভিযান শুরু করার ঘোষণা দেয়।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বুধবার (২৭ মে) সকালে এ তথ্য জানিয়েছে।

ওই বিবৃতি থেকে জানা যায়, শুধু মঙ্গলবার ভোর থেকে রাত পর্যন্ত গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল হামলায় অন্তত ৭৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া প্রায় শতাধিক লাশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এ সময় আরও ২৬০ জনের বেশি নিরীহ ফিলিস্তিনিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজার মিডিয়া অফিস আগেই জানিয়েছে, ইসরায়েলি সেনারা উত্তর গাজা অঞ্চলের এক হাজারেরও বেশি বাড়িঘর পুরোপুরি বা আংশিক ধ্বংস করেছে। পাশাপাশি, ওই এলাকার ৩ লাখেরও বেশি বাসিন্দাকে গাজা সিটির দিকে ঠেলে দেওয়া হয়েছে, যেখানে তাদের আশ্রয় দেওয়ার মতো প্রয়োজনীয় অবকাঠামোই নেই।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, শেষ ২৪ ঘণ্টার হতাহতের সংখ্যাসহ ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের মোট সংখ্যা প্রায় ৫৩ হাজার ৫৬ জনে পৌঁছেছে এবং মোট আহতের সংখ্যা প্রায় ১ লাখ ২৩ হাজার ১২৯ জনে দাঁড়িয়েছে। হতাহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।

দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় দুইমাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৯০১ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ১১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, সাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল