শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে: প্রধান উপদেষ্টা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে: প্রধান উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৫/২০২৫ ১২:৪৫:২১ অপরাহ্ন

শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে: প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত


দেশের সব রাজনৈতিক দল নয়, শুধুমাত্র একটি নির্দিষ্ট দল ডিসেম্বরেই জাতীয় নির্বাচন চায়—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

জাপানে অনুষ্ঠিত ‘নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। ঢাকায় রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি এবং বেশ কয়েকটি বেসরকারি চ্যানেল প্রধান উপদেষ্টার এ বক্তব্য সম্প্রচার করেছে।

প্রশ্নোত্তরে ড. ইউনূস জানান, অন্তর্বর্তী সরকার মূলত তিনটি লক্ষ্য নিয়ে কাজ করছে—সংস্কার, বিচার এবং নির্বাচন।

তিনি বলেন, জাতীয় নির্বাচন ২০২৫ সালের জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে; তবে সেটা চলতি বছরের ডিসেম্বরেও হতে পারে। তবে নির্বাচন কবে হবে, তা অনেকটাই নির্ভর করছে কাঙ্ক্ষিত সংস্কার কতটা বাস্তবায়িত হয়েছে তার ওপর।

তার ভাষায়, 'আমরা যদি দেশ ও প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে যেতে চাই, তাহলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব। আবার আমরা যদি কিছু সংস্কার করি এবং বাকি সংস্কারের জন্য অপেক্ষা করতে চাই, তবু ডিসেম্বরেই নির্বাচন করা যেতে পারে।

কিন্তু যদি আমরা একটি ভালো সংস্কার কাঠামো গড়তে চাই, তাহলে আরও ছয় মাস সময় নিতে হতে পারে।'

তিনি আরও বলেন, 'যারা ডিসেম্বরেই নির্বাচন চাচ্ছে, তারা আসলে সব রাজনৈতিক দল নয়—শুধু একটি নির্দিষ্ট দল এই দাবি করছে।'

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী