সিলেট মহানগর যুব জমিয়তের কমিটি ঘোষণা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

সিলেট মহানগর যুব জমিয়তের কমিটি ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৫/২০২৫ ০১:৩৮:০৭ পূর্বাহ্ন

সিলেট মহানগর যুব জমিয়তের কমিটি ঘোষণা


জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন ‘যুব জমিয়ত বাংলাদেশ’ সিলেট মহানগর শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) নগরীর বারুতখানাস্থ একটি কনফারেন্স হলে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে যুব জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সাংগঠনিক থানা ও ওয়ার্ড প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সংগঠনের বিদায়ী সভাপতি মাওলানা কবীর আহমদের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল।

কাউন্সিল অধিবেশনে আগামী ২০২৫-২০২৮ সেশনের জন্য (৩ বছর মেয়াদী) মাওলানা আসআদ উদ্দীনকেকে সভাপতি, আব্দুল করিম দিলদারকে সাধারণ সম্পাদক, সিরাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক ও নোমান বিন আফসারকে প্রচার সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার প্যানেল প্রস্তাব উপস্থাপন করেন যুব জমিয়ত বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন। কাউন্সিলরগণের মতামত চাইলে সকলে হাত তুলে কণ্ঠভোটে প্রস্তাবিত কমিটির প্রতি সমর্থন ও অনুমোদন দেন।

৪১ সদস্য বিশিষ্ট যুব জমিয়তের নতুন কমিটিতে অন্যান্য দায়িত্বশীল নির্বাচিত হয়েছেন- সিনিয়র সহ-সভাপতি এম বেলাল আহমেদ চৌধুরী, সহ-সভাপতি আজফল হোসাইন খান, সহ-সভাপতি-আবু সুফিয়ান, সহ-সভাপতি-ফায়জুল হাসান খান, সহ-সভাপতি-মুজাহিদুল ইসলাম, সহ-সভাপতি হাফিজ শাহিদ হাতিমী, সভাপতি আব্দুল হাসিব, সহ-সভাপতি মাওলানা এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ কুরাইশী, সহ-সাধারণ সম্পাদক আফতাব উদ্দীন খান, সহ-সাধারণ সম্পাদক হায়দার আলী, সহ-সাধারণ সম্পাদক আশরাফ হোসাইন ফুয়াদি, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সায়েম আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক রেজওয়ান আহমদ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক খলিল উল্লাহ মাহবুব, সহ-সাংগঠনিক সম্পাদক এম বশির আলী, প্রচার সম্পাদক মুফতি নোমান সালেহ, সহ-প্রচার সম্পাদক সৈয়দ ইয়াকুব, অর্থ সম্পাদক এম ফয়সল আহমদ, সহ-অর্থ মুফতি মারুফ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক তোফায়েল আহমদ কামরান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কামরুজ্জামান, সাহিত্য সম্পাদক হাফিজ জুবায়ের আহমদ, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা ইমাম উদ্দীন, পাঠাগার সম্পাদক আব্দুল কাইয়ুম মামুন, সমাজ কল্যাণ সম্পাদক দিলদার হোসেন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক কামরুল ইসলাম, সহ-শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুল কাদির, সদস্য হাফিজ ফাহিম আহমেদ, ফখরুল ইসলাম ইমরান, জিয়া উদ্দীন, দেলওয়ার হোসেন, আব্দুস সামাদ, ফজলুল করীম ও লায়েক আহমেদ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী