রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য গড়তে আজ বৈঠকে রা জ নৈ তি ক দলগুলো
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য গড়তে আজ বৈঠকে রা জ নৈ তি ক দলগুলো

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৬/২০২৫ ১২:০১:৪৪ অপরাহ্ন

রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য গড়তে আজ বৈঠকে রা জ নৈ তি ক দলগুলো

ছবি : ফাইল ফটো


অন্তর্বর্তী সরকারের ঐকমত কমিশনের সঙ্গে আজ বসছে রাজনৈতিক দলগুলো। এতে থাকবেন ঐকমত কমিশনের প্রধান ও সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, আজ বিকাল সাড়ে ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে বসবে বৈঠকটি।বৈঠকে চলমান রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা হবে জানিয়ে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘বৈঠকে প্রধান উপদেষ্টা সংলাপের সূচনা করবেন এবং আলোচনা চলমান থাকবে। ঈদুল আজহার আগে এবং পরে আরও কিছু বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।’

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে সংলাপে যাবে বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল। এনিয়ে রোববার বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করেছেন। সংলাপে প্রথম ধাপের ঐকমত্য কমিশনে একমত হওয়া বিষয়গুলো জানতে চাইতে পারে বিএনপি। তবে নির্বাচন ইস্যুতে অনড় থাকবে দলটি।রোববার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা সংস্কারের পক্ষে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার আগেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সংস্কারের ঘোষণা দিয়েছেন। আমরা ক্ষমতায় গেলে সেসব সংস্কার বাস্তবায়নও করব। জাতীয় ঐকমত্য তৈরি করতে সোমবার থেকে আলোচনা শুরু হবে, আমরা তাতে যাব। তবে আমরা চাই, সংস্কার প্রক্রিয়ায় সব রাজনৈতিক দল একমত হয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া হোক।’

প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম দফার আলোচনা শেষ হয় ১৯ মে। সেই দফায় কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে একাধিক দফা বৈঠক হয়। এতে অন্তর্বর্তী সরকারের গৃহীত রাষ্ট্র সংস্কার উদ্যোগ নিয়ে জাতীয় ঐকমত্য গড়ে তোলার চেষ্টা করা হয়।

এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দফায় বৈঠক শুরু হতে যাচ্ছে। এর আগে জাতীয় ঐকমত্য কমিশন ২০ মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে। রাষ্ট্র সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ সুপারিশ চূড়ান্ত করতে কমিশন ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ করছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী